1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

নওগাঁর মহাদেবপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন (হাওর টাইমস)

  • প্রকাশের সময় মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ২২৫ বার পড়েছে

কাজী সামছুজ্জোহা মিলন,
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর মহাদেবপুরে “নিরাপদ মাছে ভরবো দেশ-গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ মঙ্গলবার ২৫ জুলাই বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সিনিয়র মৎস্য অধিদপ্তরের আয়োজনে ৭ দিনব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব ভোদন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাকসুদুর রহমান।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা অজিত কুমার মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদু, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার খুরশিদুল ইসলাম ও কৃষি অফিসার কৃষিবিদ হুসাইন মোহাম্মদ এরশাদ।

আরো বক্তব্য রাখেন সফল মৎস্য চাষী খাজা আব্দুর রউফ,মৎস্যজীবী শহিদুল ইসলাম ও জনতা মৎস্য আরতের স্বতাধিকারী মাছ ব্যবসায়ী খোরশেদ আলম প্রমুখ।

এর আগে মৎস্যচাষী, মৎস্যজীবী, মাছ ব্যবসায়ীদের সমন্বয়ে একটি শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এছাড়াও উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

সভায় তিনজন মৎস্যজীবী ও মৎস্য চাষীদের পুরস্কৃত করা হয়। এরা হলেন খাজা আব্দুর রউফ, আল বিরুনী ও লুৎফর রহমান প্রমুখ।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো