1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

নারায়ণগঞ্জে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত (হাওর টাইমস)

  • প্রকাশের সময় বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১৫ বার পড়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নারায়ণগঞ্জের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

নারায়ণগঞ্জের আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট মো. মাহবুবুর রহমান সরকার’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।

প্রধান আলোচক ছিলেন ঢাকা রেঞ্জ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রেঞ্জ কমান্ডার (পরিচালক) মো. রফিকুল ইসলাম (পিভিএম)।

বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হক, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল পিপিএম (বার), জেলা পরিষদ চেয়ারম্যান বাবু চন্দনশীল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিট ডেপুটি কমান্ড এডভোকেট মো. নুরুল হুদা।

জেলা সমাবেশে বাৎসরিক ভালো কাজের পুরস্কার ২০২৩ (বাইসাইকেল) প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন বন্দর থানার কৃতি সন্তান মদনগঞ্জ লক্ষ্যারচরের গর্ব বন্দর উপজেলা-থানা আনসার কোম্পানি কমান্ডার মো. সামসুল হক দেওয়ান (সোহাগ) পিএএমএস।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো