1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

নিকলীতে সামাজিক-সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত (হাওর টাইমস)

  • প্রকাশের সময় বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭৪ বার পড়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

নিকলী উপজেলা প্রশাসনের আয়োজনে সামাজিক-সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২১সেপ্টেম্বর) সকালে নিকলী জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত- উপজেলা সামাজিক-সম্প্রীতি সমাবেশ
নিকলী উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাকিলা পারভীন’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সামাজিক-সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৫(নিকলী-বাজিতপুর) এর
সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আফজাল হোসেন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান মোঃ রুহুল কুদ্দুস ভূঞা (জনি)।

সামাজিক-সম্প্রীতি সমাবেশে আরও উপস্থিত ছিলেন নিকলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ,মহিলা ভাইস চেয়ারম্যান রেজিয়া আক্তার, নিকলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি কারার সাইফুল ইসলাম,সাধারণ সম্পাদক এডভোকেট আসাদুল হক লিটন,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক, নিকলী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনসুর আলী আরিফ,উপজেলা সামাজিক-সম্প্রীতি কমিটির সদস্য মোঃ কামরুল ইসলাম মানিক ও মো: আবু তাহের, নিকলী পূজা উদযাপন পরিষদের
সভাপতি বিপুল দেবনাথ প্রমূখ।

সভায় ধর্মীয় সহিংসতা, সন্ত্রাসবাদ, উগ্রবাদ ও জঙ্গিবাদ প্রতিহত করার মধ্য দিয়ে আন্তঃধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসংহত রাখাসহ অসাম্প্রদায়িক চেতনায় ধর্মীয় ও সামাজিক বন্ধনকে এগিয়ে নেয়ার প্রত্যায় ব্যাক্ত করা হয়।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো