1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

নির্বাচনী চরণবিধি লঙ্ঘন, শমসের মুবিনকে আদালতে তলব

  • প্রকাশের সময় বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ১৯৬ বার পড়েছে

সিলেট-২ আসনের তৃণমূল বিএনপির প্রার্থী শমসের মবিন চৌধুরীকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) আইন শাখা এ তথ্য জানিয়েছে।

নির্বাচনী অনুসন্ধান কমিটি ও সিলেটের যুগ্ম জেলা জজ আল আসাদ মো. মাহমুদুল ইসলাম তাকে তলব করেন।

শমসের মু্বিনকে লেখা এ সংক্রান্ত চিঠিতে বলা হয়, শমসের মুবিন চৌধুরী দ্বাদশ সংসদ নির্বাচনে নির্বাচনী এলাকা সিলেট-০৬ আসনে সোনালী আঁশ প্রতীকের প্রার্থী। তিনি গত ২ জানুয়ারি গোলাপগঞ্জ থানা বাদেশ্বর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে শিতেশ্বর গ্রামে এক মাহফিলে উপস্থিত থেকে প্রকাশ্যে চাঁদা বা অনুদান প্রদান করেছেন বলে অভিযোগ করা হয়। এই অভিযোগের সমর্থনে কমিটির নিকট ফেসবুক লাইভে প্রচারিত ভিডিও ডিজিটাল প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়। তার এমন কাজ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ৩ নং বিধানের সুস্পষ্ট লঙ্ঘন।

এ অবস্থায়, বিধি লঙ্ঘনের দায়ে নির্বাচন কমিশন কর্তৃক ব্যবস্থা গ্রহণ করার জন্য কেন সুপারিশ করা হবে না এ মর্মে আগামী ৫ জানুয়ারি বিকাল ৪ টায় তিনি বা তার মনোনীত কোনো প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হয়।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো