1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায় সিলেট-৫ আসনের সাবেক এমপি ফরিদ চৌধুরী স্মরণে কাতারে স্মরণ সভা

নির্বাচন নিয়ে কমনওয়েলথ প্রতিনিধিদের সাথে ইসির বৈঠক

  • প্রকাশের সময় শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ১৯১ বার পড়েছে

অনলাইন ডেস্ক :: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কমনওয়েলথের প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।  

শুক্রবার (৫ জানুয়ারি) দুপুর সাড়ে তিনটায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের সভাকক্ষে ছয় সদস্যদের কমনওয়েলথের নির্বাচনী পর্যবেক্ষক দলের সাথে এ বৈঠক শুরু হয়। বৈঠকে কমনওয়েলথের পক্ষে ছয় সদস্যের একটি দল অংশ নেয়।  

প্রতিনিধি দলের সদস্যরা হলেন- জামাইকার সাবেক প্রধানমন্ত্রী এইচই অরিত্রি ব্রুস গোল্ডিং, ক্যামেরুনের সাবেক চেয়ারম্যান ইলেকশন কমিশনার ড. সামিউল আজিউ ফনকাম, নাইজেরিয়ার সাবেক চেয়ারম্যান অফ ইন্ডিপেন্ডেন্ট ন্যাশনাল ইলেকট্রোরাল কমিশন প্রোফেসর আত্তাহিরু মোহাম্মদ জেগে।

দলের অন্যান্য সদস্যরা হলেন- কলোম্বো বিশ্ববিদ্যালয়ের পাবলিক ও আন্তর্জাতিক লয়ের প্রোফেসর ওয়ালিগমা ভিদানা আরচেঙ্গা ডেনিস, গভর্নেন্স অ্যান্ড পিচ ডাইরেক্টোরেটের অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার সার্থক রায়, কমনওয়েলথের গভর্নেন্স অ্যান্ড পিচ ডাইরেক্টোরেটের ইলেকটোরাল সাপোর্ট উপেদেষ্টা এবং প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুস।

নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষে সচিব মো. জাহাংগীর আলম, অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, জনসংযোগ কর্মকর্তা শরিফুল আলমসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছেন।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো