1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

পাকুন্দিয়ায় আনন্দ ট্যালেন্ট অ্যাওয়ার্ড ২০২৩ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৪ বার পড়েছে

মোঃ সুমন মিয়া, বিশেষ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাটে আনন্দ মাল্টিমিডিয়া স্কুল শাখার আয়োজনে ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের মেধা মূল্যায়ন পরিক্ষা, পুরষ্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ ডিসেম্বর) দিনব্যাপী পুলেরঘাটে অবস্থিত পাকুন্দিয়া পলিটেকনিক ইন্সটিটিউট মিলনায়তনে দিনব্যাপী এ আয়োজনে স্কুলের নির্বাহী পরিচালক ডা.জিয়া উদ্দিন টিটুর সভাপতিত্বে ও আরেক নির্বাহী পরিচালক শফিউল আলম বুলবুলের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাকুন্দিয়া উপজেলা সহকারী শিক্ষা অফিসার ইসলাম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনন্দ মাল্টিমিডিয়া স্কুল কিশোরগঞ্জ শাখার প্রিন্সিপাল মো: মাহফুজুল হক, হাসান’স ইংলিশ একাডেমীর পরিচালক মেহেদী হাসান রায়হান,কিশোরগঞ্জ জেলা সরকারি গণ-গন্থাগারের সহাকারী পরিচালক আজিজুল হক সুমন, পাকুন্দিয়া পলিটেকনিক ইন্সিটিউটের প্রিন্সিপাল শরীফুল ইসলাম প্রমুখ।

মেধামূল্যায়ন পরিক্ষায় পাকুন্দিয়ার বিভিন্ন স্কুল থেকে প্রায় ১৮০ জন শিক্ষার্থী অংশগ্রহন করে। এতে প্রথম স্থান অধিকারীকে কম্পিউটার ও বিভিন্ন ক্যাটাগরিতে অন্যান্য প্রতিযোগীদের বাই-সাইকেলসহ বিভিন্ন পুরষ্কারে পুরষ্কৃত করা হয়।

এতে প্রথমস্থান অধিকার করেন কটিয়াদী উপজেলার ২ নং মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা উম্মে সাইবা মিতি ২য় স্থান অধিকার করেন ৯২ নং অস্টঘড়িয়া মিসেস হমিদা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তৌফিকুল ইসলাম ৩য় স্থান অধিকার করেন চৌদ্দশত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী গোবিন্দ সাহা প্রমুখ।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো