1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

বাজিতপুরে উপজেলা সামাজিক-সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত (হাওর টাইমস)

  • প্রকাশের সময় সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৭ বার পড়েছে

বাজিতপুর প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের বাজিতপুরে উপজেলা সামাজিক-সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৯সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩ টায় বাজিতপুর উপজেলা অডিটোরিয়াম কামকমিউনিটি সেন্টারে সামাজিক-সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাজিতপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা. মোরশেদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সাংসদ মো. আফজাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হিন্দু কল্যাণ ট্রাস্টের ভাইস-চেয়ারম্যান বাবু সুব্রত পাল, অধ্যাপক ইন্দ্রজিৎ দাস, মহিলা ভাইস-চেয়ারম্যান গোলনাহার ফারুক, সহকারী কমিশনার (ভূমি) জেবুন নাহার, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, বাজিতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি কৃষ্ণ চন্দ্র দাস, ইসলামিক ফাউন্ডেশনের সুপার ভাইজার মো. আবু বকর সিদ্দিক প্রমুখ।

সমাবেশে বক্তাগণ যেকোন পরিস্থিতিতে সকল ধর্ম ও বর্ণের মানুষের মাঝে সামাজিক সম্প্রীতি বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন। এছাড়াও যোগাযোগ মাধ্যমের অপব্যবহার করে অপপ্রচার প্রতিরোধে সামাজিক সম্প্রীতি সমাবেশ ভূমিকা রাখবে মর্মে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো