1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

বাজিতপুরে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত (হাওর টাইমস)

  • প্রকাশের সময় মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ২২৬ বার পড়েছে

মোঃ খসরু মিয়া,বাজিতপুর প্রতিনিধিঃ

বিভীষিকাময় ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে কিশোরগঞ্জের বাজিতপুরে বিভিন্ন ব্যানারে দিনভর পৃথক পৃথক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ আগস্ট) বিকেলে পৌরসভার শেখ নুরুন্নবী বাদল পাঠাগার প্রাঙ্গনে একটি সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট শেখ নুরুন্নবী বাদল, উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুর রহমান বোরহান, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সদস্য শেখ রফিকুন্নবী সাথী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক নজরুল ইসলাম খোকন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক নাদিম মাহমুদসহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে পৌরসদরে পৃথক আরেকটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সাংসদ আফজাল হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রাকিবুল হাসান শিবলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করে একটি কুচক্রী মহল আওয়ামীলীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিলো। তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। তাই ওই পেতাত্মারা থেমে থাকেননি। তারা ২১ আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিলো। তাতেও তারা সফল হয়নি। আওয়ামীলীগ পরিবারের একজন সদস্যও বেঁচে থাকলে ওই ঘাতকদের চেষ্টা কখনো সফল হবে না।

এছাড়া বিভিন্ন ইউনিয়নে ও প্রতিবাদ, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো