1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায় সিলেট-৫ আসনের সাবেক এমপি ফরিদ চৌধুরী স্মরণে কাতারে স্মরণ সভা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট উপজেলা শাখার দাওয়াতি সভা অনুষ্ঠিত প্রসঙ্গ :: সীমান্তে পুশ ইন, আইন ও মানবতার লঙ্ঘন বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় সিসিক প্রশাসককে বিভিন্ন সংগঠনের সংবর্ধনা সিলেট-০৫ আসনের উন্নয়ন তদারকি ও রাজনৈতিক সমন্বয়ের দায়িত্বে শাম্মী আক্তার এমপি কানাইঘাটের কৃতি সন্তান সিটি ব্যাংকের পরিচালক মনোয়ার আলিকে লন্ডনে সংবর্ধনা কানাইঘাটে কবরস্থানের কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে আদালতে প্রেরণ জৈন্তাপুরে স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভি’র এক দশকপূর্তি অনুষ্ঠান পালন

বিপৎসীমার ওপরে ৮ নদীর পানি,১২ জেলায় বন্যার পরিস্থিতির অবনতির আশঙ্কা।

  • প্রকাশের সময় রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৪৫১ বার পড়েছে

অনলাইন ডেস্ক মোঃ রফিকুল ইসলাম লাভলু বিভাগীয় স্টাফ রিপোর্টার রংপুর বিভাগ।

বাংলাদেশের উত্তরাঞ্চল,উত্তর-মধ্যাঞ্চল ও মধ্যাঞ্চলের ১২ জেলার বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা করা হচ্ছে।কারণ,বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রতিবেদনে বলা হয়েছে,২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলের কুড়িগ্রাম,গাইবান্ধা,জামালপুর,বগুড়া,টাঙ্গাইল,সিরাজগঞ্জ,পাবনা,মানিকগঞ্জ,রাজবাড়ী,ফরিদপুর,শরীয়তপুরও চাঁদপুর জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় যমুনা নদীর পুরাবাড়ি পয়েন্টে পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে।
আটটি নদীর পানি ১২টি পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পদ্মা নদীর পানি সুরেশ্বর ও গোয়ালন্দ পয়েন্টে,মেঘনা নদীর পানি চাঁদপুরে বিপৎসীমার ওপর দিয়ে অতিবাহিত হচ্ছে।
আজ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এই প্রতিবেদনে আরও বলা হয়, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি বাড়ছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে গঙ্গা নদীর পানি কমছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। যমুনা নদীর পানি ছয়টি পয়েন্টে বিপৎসীমা পার হয়েছে-আরিচা,মথুরা,সিরাজগঞ্জ,কাজীপুর,সারিয়াকান্দি,বাহাদুরাবাদ পয়েন্টে যমুনা নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে বইছে।এ ছাড়া ব্রহ্মপুত্রের পানি চিতলমারী,ধরলার পানি কুড়িগ্রাম ও দুধকুমার নদীর পানি পাটেশ্বরী স্টেশনে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এতে বলা হয়,পদ্মার পানি আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাড়তে পারে।দেশের উত্তর-পূর্বাঞ্চলের অপার মেঘনা অববাহিকার কুশিয়ারা ছাড়া প্রধান নদীগুলোর পানি কমছে।পানি কমার এ ধারা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

বিডি// নিজস্ব প্রতিবেদক দৈনিক তোকদার নিউজ.কম এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ,তথ্য,ছবি,আলোকচিত্র,রেখাচিত্র,ভিডিওচিত্র,অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো