1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

বেলাবতে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভা ও শোক র‍্যালী অনুষ্ঠিত (হাওর টাইমস)

  • প্রকাশের সময় সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ২৩৫ বার পড়েছে

বেলাব প্রতিনিধি:

নরসিংদীর বেলাবতে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে ও নিহত সব শহীদের স্মরণে দোয়া, প্রতিবাদ সভা এবং শোক র‌্যালি করেছে বেলাব উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ।

আজ সোমবার (২১ আগষ্ট) বিকালে উপজেলার বারৈচা বাসস্ট্যান্ডে উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আয়োজনে প্রতিবাদ সভা, দোয়া ও শোক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃরাশেদুল হাসান রাসেলের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক সাব্বির আহমেদ ভূইয়া কমলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ভাস্কর অলি মাহমুদ, নরসিংদী জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ও নারায়ণপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোছলেহ উদ্দিন খান সেন্টু, চর উজিলাব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আক্তারুজ্জামান, চর উজিলাব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল কাসেম আলকাছ, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলবুল, উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ রুবেল মিয়া, সাবেক ছাত্রনেতা ইমতিয়াজ আহমেদ জয়সহ প্রমুখ।

বক্তারা ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যারা পলাতক রয়েছে তাদের দ্রুত দেশে এনে রায় কার্যকর করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

এ হামলায় যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে একটি শোক র‌্যালি বের হয়ে বারৈচা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বারৈচা বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো