1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

ভৈরবের ব্রহ্মপুত্র নদ থেকে শিশুর লাশ উদ্ধার (হাওর টাইমস)

  • প্রকাশের সময় মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩৩ বার পড়েছে

এম.আর রুবেল, ভৈরব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের ভৈরবে ব্রহ্মপুত্র নদ থেকে বিজয় নামে ১০ বছর বয়সী এক শিশুর মৃতদেহ উদ্ধার করেন ভৈরব বাজার ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ।

আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫০ মিনিটে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়। শিশুটির গ্রামের বাড়ি ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের জামালপুর গ্রামে। শহরের কমলপুরে ভাড়া থাকত। তার বাবা পাদুকা কারখানার শ্রমিক।

স্থানীয়রা জানান, আজ বেলা ১২টার দিকে ভৈরব শহরের জগন্নাথপুর বেনী বাজার এলাকায় ব্রহ্মপুত্র নদে সাঁতার কাটতে গিয়ে ডুবে যায় এক শিশু। তখন স্থানীয় লোকজন ৯৯৯ এ ফোন করে সাহায্য চান। তাৎক্ষণিক ভৈরব বাজার ফায়ার স্টেশনের সদস্য ও ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নদীতে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে মৃত অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন। এ সময় ভৈরব নৌ পুলিশের ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

শিশু বিজয়ের বাবা বলেন, আজ আনুমানিক ১১টার দিকে তার ছেলে বিজয় ১০ টাকা নিয়ে দোকানে যায়। ঘন্টা খানেক হয়ে গেলেও সে বাসায় না ফেয়ায় তাকে দোকানসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করি। ২টার দিকে কিছু লোকজন আমাকে খবর দেয় নদীতে একটি ছেলের লাশ পাওয়া গেছে। তখন আমি ঘটনাস্থলে এসে ছেলের লাশ সনাক্ত করি। একথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন শিশুটির বাবা।

ভৈরব বাজার ফায়ার স্টেশনের লিডার রাশেদ জানান, আজ ১২টার দিক খবর পেয়ে ঘটনাস্থলে এসে আমাদের ডুবুরি দল চেষ্টা চালিয়ে ১টা ৫০ মিনিটে ব্রহ্মপুত্র নদ থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করি। উদ্ধারের পর শিশুর পরিচয় জানতে পারি।
ভৈরব নৌ পুলিশ ইউনিটের ইনচার্জ (এসআই) রফিকুল ইসলাম জানান, ভৈরব বাজার ফায়ার স্টেশন থেকে আমাদের সংবাদ দেয় ব্রম্মপুত্র নদে নৌকা থেকে লাফ দিয়ে একটি শিশু ডুবে যায়। এ খবরে ঘটনাস্থলে এসে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে অভিযান চালিয়ে ডুবে যাওয়া শিশুর মরদেহ উদ্ধার করি। শিশুর বাবা তার ছেলের মরদেহ সনাক্ত করেন। এখন আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো