1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

ভৈরবে চাঞ্চল্যকর সজীব হত্যা মামলার মূল আসামি গ্রেফতার (হাওর টাইমস)

  • প্রকাশের সময় মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ১৪৯ বার পড়েছে

এম.আর রুবেল, ভৈরব প্রতিনিধি:

কিশোরগঞ্জের ভৈরবে চাঞ্চল্যকর ব্যবসায়ী সজীব হত্যা মামলার মূল আসামি সোহাগ মিয়া (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ ।

গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ অভিযানে মঙ্গলবার (১৬ মে) ভোরে নরসিংদীর ভেলানগর থেকে অভিযুক্ত সোহাগকে গ্রেফতার করা হয়েছে বলে দুপুরে ভৈরব থানায় এক সংবাদ সম্মেলনে কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অবস) মোঃ আল আমিন হোসাইন এ তথ্য জানান ।

এ সময় তিনি আরো জানান গ্রেফতারকৃত সোহাগ একাধিক ডাকাতি মামলার আসামি । সে স্বীকার করেছে যে গত শনিবার রাতে তারা ৫ জন মিলে কালিকাপ্রসাদে একটি দোকানে চুরি করার পরিকল্পনা করছিলো । কিন্ত রাতটি অন্ধকার হওয়ায় পরে তারা বিসিক শিল্পনগরীর সামনে জাল ফেলে চলন্ত মোটরসাইকেল থেকে জাল দিয়ে গলায় পেচিঁয়ে সজিবকে হত্যা করে মোবাইল ফোন ছিনিয়ে নেয় । একটি মোবাইল ফোন ও নগদ ৮শ টাকা উদ্ধার করেছি । অন্য ফোনটি উদ্ধার এবং ঘটনা তদন্ত করে জড়িত অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা করছি ।

এ সময় সংবাদ সম্মেলনে ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাকছুদুল আলম ও পরিদর্শক তদন্ত শাহআলম মোল্লা সহ অন্যান্য অফিসাররা উপস্থিত ছিলেন । এছাড়াও ভৈরব থানা পুলিশ পৃথক অভিযানে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ।দুপুরে গ্রেফতারকৃত দের কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করেছে ।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো