1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

ভৈরবে বিজয় দিবসে প্রশাসন ও সাংবাদিকদের প্রীতি ক্রিকেট ম্যাচ

  • প্রকাশের সময় শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৭৭ বার পড়েছে

এম.আর রুবেল, ভৈরব প্রতিনিধিঃ

মহান বিজয় দিবস উপলক্ষে ভৈরব উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধাদের সাথে সাংবাদিকদের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৬ ডিসেম্বর শনিবার বিকেল ৪টায় শহরের শহীদ আইভি রহমান স্টেডিয়ামে ১০ ওভারের খেলায় টচে জিতে ব্যাটিং করেন উপজেলা প্রশাসন। ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৮৬ রান করেন প্রশাসন। তার জবাবে সাংবাদিকরা ৩ উইকেট হারিয়ে ৮৬ রান করায় ম্যাচটি ড্র হয়।

৪৯ রান করে ম্যান অব দ্যা হন সাংবাদিক টিমের ক্যাপ্টেন রাফিউল আলম মঈন। এছাড়াও প্রশাসন টিমের ক্যাপ্টেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন করেন ৩২ রান।খেলা শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম গোলাম মোর্শেদ খান।

এসময় উপস্থিত ছিলেন ভৈরব প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক এসএম বাকি বিল্লাহ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ফরহাদ আহমেদ, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ আলাল উদ্দিন প্রমুখ।

সাংবাদিক টিমের সমন্বয়ক ছিলেন এসএ টিভির ভৈরব প্রতিনিধি সাংবাদিক খায়রুল ইসলাম।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো