1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

ভৈরবে শিক্ষক দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী (হাওর টাইমস)

  • প্রকাশের সময় বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ২৪৭ বার পড়েছে

মো. আলাল উদ্দিন,ভৈরব প্রতিনিধিঃ

” শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব‍্যবস্থার রূপান্তর শুরু” এ শ্লোগানে প্রথম বারের মতো সারাদেশের ন‍্যায় ভৈরবেও শিক্ষক দিবস ২০২২ উদযাপিত হয়।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় ভৈরবের বিভিন্ন প্রাথমিক, মাধ‍্যমিক, উচ্চমাধ‍্যমিক ও মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের অংশ গ্রহণে ভৈরব উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়।

র‍্যালিটি শহরের প্রধান সড়ক সমুহ প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এ সময় উপজেলা একাডেমিক সুপার ভাইজার সপ্না বেগমের সঞ্চালনায় শিক্ষক দিবস উদযাপন কমিটির আহবায়ক সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ খাদিজা ইয়াসমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জুলহাস হোসেন সৌরভ।

অন‍্যানদের মাঝে বক্তব্য রাখেন রফিকুল ইসলাম মহিলা কলেজের অধ‍্যক্ষ মোহাম্মদ শরীফ উদ্দিন আহমেদ, হাজী আসমত সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রউফ, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানেের প্রধান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।

র‍্যালিতে রোভার স্কাউট ও বিএনসিসির সদস‍্যরা বিভিন্ন ফেস্টুন নিয়ে অংশগ্রহণ ও শৃঙ্খলার দায়িত্ব পালন করতে দেখা যায়। এছাড়াও সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ, রফিকুল ইসলাম মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

উল্লেখ্য যে ১৯৯৫ সন থেকে প্রতিবছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়ে থাকে। তবে ২৭ অক্টোবর প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় সারা দেশে শিক্ষক দিবস পালিত হলো।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো