1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

ভৈরব থেকে ৪৮ কেজি গাঁজা এবং পিকআপসহ ২ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ (হাওর টাইমস)

  • প্রকাশের সময় সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০৩ বার পড়েছে

নিজস্ব প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরব থেকে ৪৮ কেজি গাঁজা এবং পিকআপসহ ২ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

সোমবার (১১ সেপ্টেম্বর) জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিরস্ত্র) মো: নজরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন ভৈরবপুর সাকিনস্থ সৈয়দ নজরুল ইসলাম সেতুল ভৈরব প্রান্তে টোল প্লাজায় সকাল ৮:০৫ ঘটিকায় অনুমান ১৫০ গজ উত্তরে ঢাকা-সিলেট মহাসড়কের নাটালের মোড়ে চেকপোস্ট স্থাপন করেন।

সকাল অনুমান ৮:২৫ ঘটিকায় ঢাকাগামী রেজিস্ট্রেশন নম্বরপ্লেট বিহীন একটি ডিআই পিকআপ ট্রাক চেকপোস্টের কাছাকাছি আসলে সংকেত দিয়ে থামান এবং পিকআপ ট্রাকের ড্রাইভার ২ নং আসামী সাইফুল ইসলাম সাগর (২৮), পিতা-আক্তার হোসেন, সাং-চন্ডিবের উত্তরপাড়া (মাগন হাজীর বাড়ি), থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জ ও ২য় আরোহী ১নং আসামী মোঃ বিল্লাল (১৯), পিতা -জলফু মিয়া, সাং-ফুলতলী, থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়াকে কৌশলে হেফাজত গ্রহণ করেন।

ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে আসামীদ্বয় তাদের দখলে গাঁজা নামক মাদকদ্রব্য রয়েছে বলে স্বীকার করে ও তাদের নাম-পরিচয় প্রকাশ করে। পরবর্তীতে ১নং আসামীর দেখানো মতে পিকআপ ট্রাকের বডিতে একটি ত্রিপল দ্বারা আবৃত অবস্থায় থাকা সর্বমোট ৪৮ (আটচল্লিশ) কেজি মাদক (গাঁজা) উদ্ধার করে ৮:৫০ ঘটিকায় জব্দ তালিকামুলে জব্দ করে হেফাজতে গ্রহণ করেন। ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃত আসামীদ্বয় তাদের সহযোগী একজন অজ্ঞাত মাদক ব্যবসায়ীর নাম উল্লেখ করেন।

এ ঘটনায় ভৈরব থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো