1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

ভৈরব মুর্শিদ মুজিব উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ফলাফল প্রকাশ ও নতুন বই বিতরণ (হাওর টাইমস)

  • প্রকাশের সময় রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ২৮০ বার পড়েছে

ইমন মাহমুদ লিটন,নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের ভৈরবে মুর্শিদ মুজিব উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা ফলাফল প্রকাশ শেষে বছরের প্রথম দিনে উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হয়েছে নতুন বই।

রবিবার (১জানুয়ারি) সকাল ১১টায় মুর্শিদ মুজিব উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অত্র বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ভৈরব পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু।

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ভৈরব উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু।

এসময় বক্তারা বলেন আওয়ামী লীগ সরকারের আমলেই শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেয়া, প্রাথমিক শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে উপবৃত্তি প্রদানসহ শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন শেখ হাসিনার কৃতিত্ব।

সহকারি শিক্ষক তারেক আহমেদ সঞ্চলনায় বার্ষিক পরীক্ষার ফলাল ঘোষনা করেন প্রধান শিক্ষক আঃ ছাদেক।

এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগেরসহ দপ্তর সম্পাদক হাজী ফরহাদ আহমেদ,পৌর ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহেদ আলী, আওয়ামী লীগ নেত মোঃ মিষ্টু মিয়া, অত্র বিদয়ালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোছাদেক আহমেদ সহ শিক্ষক শিক্ষিকা বৃন্দ, অভিভাবক ও ছাত্রছাত্রী প্রমুখ।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো