1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

মহাদেবপুরে আট মাদকসেবীর কারাদন্ড (হাওর টাইমস)

  • প্রকাশের সময় মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ২৯২ বার পড়েছে

কাজী সামছুজ্জোহা মিলন,মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক আট মাদকসেবীর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জরিমানা দেয়া হয়েছে।

সাজাপ্রাপ্তদের মধ্যে উপজেলার ভীমপুর ইউনিয়নের ভীমপুর আলফ্রেড সরেন পাড়া গ্রামের মৃত কমল রবিদাসের ছেলে উদয় রবিদাসের (৪৫) ছয় মাস, মধুরায় হাসদার ছেলে বিষু হাসদার (৩৮) পাঁচ মাস, কবিরাজ কিসকুর ছেলে নরেন কিসকু (৬৫) ও শ্যামপুর গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে মোশারফ হোসেনের (৩৮) প্রত্যেকের চার মাস করে, ভীমপুর আলফ্রেড পাড়া গ্রামের ভূপেন বর্ম্মণের ছেলে সুমেন বর্ম্মণ (৪০), মৃত ধীরেন্দ্রনাথ বর্ম্মণের ছেলে মিলন বর্ম্মণ (৩৮), শিবেশ্বর মালির ছেলে রবিন মালি (৩৭) ও এনায়েতপুর ইউনিয়নের কালুশহর গ্রামের বিনয় শীলের ছেলে পরিমল চন্দ্র শীলের (৩০) প্রত্যেকের তিন মাস করে কারাদন্ডের আদেশ দেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নওগাঁর ইন্সপেক্টর সামসুল আলম জানান, তিনি ও এসআই শাহ আলম মঙ্গলবার ১১ অক্টোবর সকালে অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রির দায়ে ওই আট জনকে আটক করে দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আবু হাসানের অফিস কক্ষে হাজির করেন। সেখানে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপরোক্ত রায় দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ২১ ধারা ও ৩৬(৫) ধারায় এসব রায় দেয়া হয়। রায়ে কারাদন্ড ছাড়াও প্রত্যেকের দুইশ’ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও সাত দিনের কারাদন্ডের আদেশ দেয়া হয়।

বিকেলে তাদেরকে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো