1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

মাহিকে উদ্দেশ্য করে ময়ূরী বলেছেন, নিজেকে শক্ত করো ভেঙে পরা যাবে না

  • প্রকাশের সময় রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮৬ বার পড়েছে

অনলাইন ডেস্ক :: বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি। স্বামী রাকিব সরকারের সঙ্গে আর এক ছাদের নিচে থাকছেন না তিনি। গত শুক্রবার রাতে ফেসবুকে এক ভিডিওবার্তায় বিষয়টি জানিয়েছেন এই অভিনেত্রী নিজেই। এমন খবরে অনেকেই অবাক হয়েছেন। অনেক তারকা-সহকর্মী মাহির পাশেও দাঁড়িয়েছেন। তাদেরই একজন অভিনেত্রী ময়ূরী। বিচ্ছেদের খবরে মাহিকে ভেঙে না পড়ার পরামর্শ দিয়েছেন তিনি। 

সন্তান ফারিশের জন্য হলেও ভালো থাকতে বলেছেন অভিনেত্রীকে। মাহিকে উদ্দেশ্য করে ময়ূরী বলেছেন, ‘নিজেকে শক্ত করো ভেঙে পরা যাবে না। ফারিশের জন্য তোমাকে ভালো থাকতে হবে।’

এদিকে নিজের বিচ্ছেদের খবর জানিয়ে মাহি বলেছেন, আমি-রাকিব দুজন মিলেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মধ্যে কিছু বিষয় নিয়ে সমস্যা রয়েছে। তবে রকিব খুব ভালো মানুষ। তাকে আমি সম্মান করি। অনেক কেয়ারিং সে। খুব দ্রুতই আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাচ্ছি। কবে আর কীভাবে হবে সেটাও দুজন মিলেই ঠিক করব।

এরপর তিনি বলেন, ‘আপনারা আমার ছেলে ফারিশের জন্য দোয়া করবেন। যেন ওকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি। ছোট বাচ্চাটাকে অনেকে অনেক কথা বলেন। ওকে নিয়ে কিছু লিখবেন না। কোনো বাচ্চাকে নিয়েই লিখবেন না। আমার আর ফারিশের জন্য দোয়া করবেন। প্রফেশন থেকে অনেক দূরে। নতুন করে কাজ শুরু করব। আমার বাচ্চাটা বড় করব। সবাই দোয়া করবেন ফারিশকে নিয়ে আমার চলার পথটা যেন মসৃণ হয়।’

তিনি আরও বলেন, আমি জানি আমার এ ভিডিও দেখে হয়তো অনেকে অনেক কথা বলবেন। অনেক রকমের বাজে কমেন্ট করবেন। এই কমেন্টগুলো আমার বুকে তীরের মতো বিধবে। কষ্ট হয়। কিছু বলি না। কিন্তু লিখেন না। আমি কষ্ট পাই।

উল্লেখ্য, ২০১৬ সালে মাহি বিয়ে করেছিলেন সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে। তার সঙ্গে ঘর ভাঙলে ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর রকিব সরকারকে বিয়ে করেন। আড়াই বছর না যেতে তার সঙ্গেও মাহি নিলেন বিচ্ছেদের সিদ্ধান্ত।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো