1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

মোকামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিলেন মন্ত্রী ইমরান আহমদ

  • প্রকাশের সময় রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ১৭৫ বার পড়েছে

জৈন্তাপুর প্রতিনিধি :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ ভোট গ্রহনের দিনে মোকামপুন্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বপরিবারে ভোট দিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রী ও সিলেট-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইমরান আহমদ এমপি।

রবিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে আট ঘটিকার সময় তিনি ভোটকেন্দ্রে এসে উপস্থিত হন। এ সময় তার সাথে ছিলেন তার সহধর্মিণী স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক বীরমুক্তিযোদ্ধা ড. নাসরিন আহমদ। এ ছাড়াও তার একমাত্র পুত্র ফয়জান রশিদ ও কন্যা আনিকা রশিদসহ সকলে স্বপরিবারে ভোট দেন।

এ সময় তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে জানান, আমাদের উদ্দেশ্য শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করা। কেননা শেখ হাসিনার হাত ধরেই দেশ সমৃদ্ধির পথে এগিয়ে চলছে। জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী এমন প্রশ্নের জবাবে জৈন্তাবার্তা প্রতিবেদককে তিনি বলেন, মানুষের ভালোবাসায় এর আগে ছয়বার সংসদ সদস্য হয়েছি। এবারও মানুষের ভালোবাসা নিয়ে পুনরায় জাতীয় সংসদে যাওয়ার ব্যাপারের তিনি আশাবাদ ব্যাক্ত করেন। সেই সাথে সকল ভোটারদের ভোটকেন্দ্রে এসে ভোট প্রদানের আহবান জানান তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, অর্থ বিষয়ক সম্পাদক হাজী জালাল উদ্দীন, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, আবুল হাসিম সুন্দই মেম্বার, সেচ্ছাসেবকলীগ নেতা সৈয়দ রাজু আহমেদ সহ স্হানীয় ভোটার সহ অন্যান্যরা

উল্লেখ্য, সিলেট-৪ আসন (জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ) থেকে এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইমরান আহমদের পাশাপাশি আরো দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীক নিয়ে মো আবুল হোসেন ও ইসলামি ঐক্যজোটের প্রার্থী মিনার প্রতীক নিয়ে মো নাজিম উদ্দীন আহমেদ কামরান।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো