1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

মোবাইলে ছবি তোলার সময় ছিনতাইয়ের শিকার স্কুল শিক্ষার্থী, থানায় অভিযোগ (হাওর টাইমস)

  • প্রকাশের সময় বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯২ বার পড়েছে

এম.আর রুবেল, ভৈরব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের ভৈরবে মোবাইলে ছবি তোলার সময় স্কুল পড়ুয়া এক শিক্ষার্থীকে মারধর করে মোবাইল ফোন, স্বর্ণের চেইন ও টাকা ছিনিয়ে নেয় একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র। এ ঘটনা প্রকাশ করলে তাকে মেরে ফেলার হুমকি দেয় ছিনতাইকারীরা।

বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে পৌর এলাকার জগন্নাথপুর আউয়ালী কান্দা সংলগ্ন রেল ব্রীজের কাছে ছিনতাই কারীদের কবলে পড়ে সব হারান ওই শিক্ষার্থী।

ভুক্তভোগী শিক্ষার্থী তমাল দেবনাথ তূর্জ্য শহরের সরকারি কেবি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও আমলাপাড়া গ্রামের এডভোকেট কাজল দেবনাথের ছেলে। কাজল দেবনাথ কিশোরগঞ্জ জজ কোর্টের আইনজীবী।

এবিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা এড. কাজল দেবনাথ বাদী হয়ে আজ বুধবার অজ্ঞাতনামা ৪জনকে অভিযুক্ত করে ভৈরব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে জানাযায়, বুধবার বিকেল ৫টার দিকে নিজ বাড়ি শহরের আমলাপাড়া থেকে রেললাইনের উপর দিয়ে আওয়ালীকান্দা যাওয়ার পথে আওয়ালীকান্দা সংলগ্ন রেল ব্রীজের কাছে ছবি তোলার সময় ছিনতাই কারীদের কবলে পড়ে।

এসময় চারজন অজ্ঞাতনামা ছিনতাইকারী দেশীয় অস্ত্র সুইচ গিয়ার ও কিরিচ দিয়ে ভয় দেখিয়ে শিক্ষার্থীর হাতে থাকা একটি আইফোন-১৪ প্রো, গলায় থাকা ১০আনা ওজনের একটি স্বর্ণের চেইন ও বুক পকেটে থেকে নগদ ৩ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং মারধর করেন। এঘটনা কাউকে জানালে মেরে ফেলারও হুমকি দেয় ছিনতাইকারীরা। এসময় ভুক্তভোগী শিক্ষার্থীর চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীরা দৌড়ে পালিয়ে যায়।
এঘটনার তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান ভুক্তভোগীর পিতা এডভোকেট কাজল দেবনাথ।

এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ মাকছুদুল আলম বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো