1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায় সিলেট-৫ আসনের সাবেক এমপি ফরিদ চৌধুরী স্মরণে কাতারে স্মরণ সভা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট উপজেলা শাখার দাওয়াতি সভা অনুষ্ঠিত প্রসঙ্গ :: সীমান্তে পুশ ইন, আইন ও মানবতার লঙ্ঘন বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় সিসিক প্রশাসককে বিভিন্ন সংগঠনের সংবর্ধনা সিলেট-০৫ আসনের উন্নয়ন তদারকি ও রাজনৈতিক সমন্বয়ের দায়িত্বে শাম্মী আক্তার এমপি কানাইঘাটের কৃতি সন্তান সিটি ব্যাংকের পরিচালক মনোয়ার আলিকে লন্ডনে সংবর্ধনা কানাইঘাটে কবরস্থানের কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে আদালতে প্রেরণ জৈন্তাপুরে স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভি’র এক দশকপূর্তি অনুষ্ঠান পালন

যুবসমাজকে চাকরির পেছনে না ছুটে নিজেদের মেধা শক্তিকে কাজে লাগিয়ে বিনিয়োগের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি

  • প্রকাশের সময় মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ২৮৭ বার পড়েছে
News
অনলাইন ডেস্ক :-


যুবসমাজকে চাকরির পেছনে না ছুটে নিজেদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে বিনিয়োগের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ সোমবার সন্ধ্যায় রাজধানীতে পর্যটন ভবনে আন্তর্জাতিক এমএসএমই দিবস-২০২২ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ আহ্বান জানান তিনি। বঙ্গভবন প্রান্ত থেকে অনুষ্ঠানে যুক্ত হন তিনি।রাষ্ট্রপতি বলেন,এখনকার শিক্ষিত যুবক-যুবতীরা পড়াশোনা শেষ করেই চাকরির পেছনে ছোটে। অথচ সবার জন্য চাকরির ব্যবস্থা করা একেবারেই অসম্ভব। এর একমাত্র বিকল্প হচ্ছে শিক্ষিত বেকার যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা।তিনি বলেন,উদ্যোক্তা হওয়ার জন্য যেসব সুযোগ-সুবিধা দরকার,হয়তো সেসব ব্যবস্থা এখনো পুরোপুরি তৈরি হয়নি,বিশেষ করে ঋণপ্রাপ্তির ক্ষেত্রে। তবে এ লক্ষ্যে ইতোমধ্যে বেশকিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। আইসিটি ডিভিশন পদক্ষেপ নিয়েছে। আশা করি,এসব পদক্ষেপ ও কর্মসূচির কারণে ভবিষ্যতে উদ্যোক্তা সৃজন ও উন্নয়নের ক্ষেত্রে অগ্রগতিসাধিত হবে। এক্ষেত্রে নতুন উদ্যোক্তা,নারী উদ্যোক্তা,স্টার্টআপরা যাতে সহজে বিভিন্ন সুযোগ-সুবিধা ও ঋণ পান তা নিশ্চিত করতে হবে।রাষ্ট্রপতি বলেন,কেউ কেউ আছেন তারা ব্যবসা শুরু করেই রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন। রোদ-বৃষ্টি,ঝড়-তুফান নানা অজুহাতে তারা পণ্যের মূল্য অযৌক্তিকভাবে বাড়িয়ে দেয়। তিনিই উদ্যোক্তাদের রাতারাতি বড়োলোক হবার মানসিকতা ত্যাগ করার আহ্বান জানান এবং নিজের ব্যবসাকে স্থায়িত্ব দিতে হলে সততার সাথে এবং ক্রেতার সাথে সুসম্পর্ক বজায় রেখেই ব্যবসা পরিচালনা করার পরামর্শ দেন। ব্যবসাকে একটি মহৎ পেশা হিসেবে স্বীকৃতি দিয়ে আবদুল হামিদ বলেন,কিছু অসাধু ব্যক্তির জন্য যাতে গোটা ব্যবসায়ী সমাজের সুনাম ক্ষুণ্ন না হয় সে ব্যাপারেও ব্যবসায়ীদের সজাগ থাকতে হবে এবং সরকারকে সহযোগিতা করতে হবে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো