1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায় সিলেট-৫ আসনের সাবেক এমপি ফরিদ চৌধুরী স্মরণে কাতারে স্মরণ সভা

যৌন নিপীড়ক কানাইঘাটের শরিফ’কে তাজপুর থেকে আটক করেছে পুলিশ : ভাইরাল হওয়া ভিডিওটি গোয়াইনঘাটের

  • প্রকাশের সময় বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৬ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক : সিলেটে যৌন নিপীড়নের একটি ভিডিও ভাইরাল হতেই পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন কানাইঘাটের সুরইঘাট সিঙ্গারীপার গ্রামের মৌলভী মো. শরিফ উদ্দিন শরিফ। বালাগঞ্জের তাজপুর থেকে পুলিশ তাকে আটক করেছে বলে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আউয়াল জানিয়েছেন।

মৌলভী মো. শরিফ উদ্দিন শরিফ এর যৌন নিপীড়নের মোবাইলে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আউয়াল জানান, ভিডিওতে শিশুটিকে যৌন নিপীড়নের দৃশ্য ধরা পড়েছে। তবে ঘটনাস্থল নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে একটি সূত্র জানায়- যৌন নিপীড়নের ভাইরাল হওয়া এই ভিডিওটি ২০২২ সালের প্রথম দিকের ঘটনা। তখন মৌলভী মো. শরিফ উদ্দিন শরিফ সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাও মানাউরা (উত্তরপাড়া) জামে মসজিদের ইমাম ছিলেন। সেই কারণে মানাউরা উত্তরপাড়া গ্রামের দুবাই প্রবাসী মৌলভী হাছান আহমদের ভাগনি’র সঙ্গে মসজিদের ইমামের মক্তবখানায় যৌন নিপীড়নের এই ঘটনাসহ একাধিক মেয়ের সাথে এরকম ঘটনা ধরা পড়লে সেখান থেকে মৌলভী মো. শরিফ উদ্দিন শরিফ সিলেটের বালাগঞ্জ উপজেলার গোয়ালাবাজার চলে যান।

বর্তমানে মৌলভী মো. শরিফ উদ্দিন শরিফ গোয়ালাবাজারের একটি মাদ্রাসা ও তাজপুর এলাকার একটি জামে মসজিদে ইমামতি করছিলেন বলে জানা গেছে। এছাড়া তার ২ স্ত্রী ও ২ জন সন্তান রয়েছে। মৌলভী মো. শরিফ উদ্দিন শরিফ কানাইঘাটের গাছবাড়ী এলাকার আকুনী মাদ্রাসায় লেখাপড়া শেষ করে বিভিন্ন জায়গার মসজিদ মাদ্রাসায় ইমামতি ও শিক্ষকতা করছিলেন।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো