1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

রায়পুরায় মাছ ধরতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে নিহত হলেন স্বপন মেম্বার (হাওর টাইমস)

  • প্রকাশের সময় শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯১ বার পড়েছে

হারুনুর রশিদ,রায়পুরা প্রতিনিধিঃ

নরসিংদীর রায়পুরায় স্বপন মেম্বার (৪৫) নামে বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছে।

আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের জুরবিলা ঘাট কচুরিপানার ভিতর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, বাঁশগাড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মীর মাহবুব। নিহত স্বপন মিয়া ওই ইউনিয়নের বটতলীকান্দি এলাকার সিরাজ মিয়ার ছেলে।

সূত্রে জানা যায়, গতকাল রাতে স্থানীয় একটি খালে মাছ ধরতে যান স্বপন। সকাল হলেও মাছ ধরা থেকে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। পরে পরিবারের লোকজন পুলিশকে বিষয়টি জানায়। সকালে বাঁশগাড়ি ইউনিয়নের জুরবিলা ঘাট এলাকার নদীর কচুরিপানার ভেতর থেকে স্বপন মেম্বারের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরিদর্শক মীর মাহবুব জানান, সকালে স্বপন মেম্বারের লাশ জুরবিলা ঘাটে পাওয়া গেছে। রাতে কে বা কারা তাকে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে। তার মুখ ও মাথায় দুটি আঘাতে চিহ্ন রয়েছে। আঘাত দুটি সম্ভাবত গুলির হতে পারে। এ বিষয়ে এখনও নিহত মেম্বারের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা যায়নি।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো