1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

শারদীয় দূর্গা পূজা উপলক্ষে শিবপুরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ২৫০ বার পড়েছে

শেখ মানিক :

নরসিংদীর শিবপুর মডেল থানার আয়োজনে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় শিবপুর মডেল থানা প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো: সজীব, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহসীন নাজির, সাধারণ সম্পাদক সামসুল আলম ভুইয়া রাখিল, সহ-সভাপতি আজিজুর রহমান খান ভুলু, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কাদির কিবরিয়া, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব চক্রবর্তী, পুটিয়া ইউপি চেয়ারম্যান খন্দকার হাসান উল সানি এলিছ ও শিবপুর প্রেসক্লাবের আহ্বায়ক এড. বদরুল আলম প্রমুখ।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অজয় কৃষ্ণ গোস্বামীর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ফরহাদ আলম ভুইয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর হোসেন মৃধা, জেলা যুবলীগের সহ-সভাপতি জুনায়েদুল হক জুনু, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ, প্রচার সম্পাদক ফজলে রাব্বি খানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন ও উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, সনাতন ধর্মাবলীদের বৃহৎ দুর্গাপূজা শিবপুর উপজেলায় এ বছর ৭১টি পূজা মণ্ডপে দুর্গোৎসব হবে। উৎসবটি নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হোক। এর জন্য যা যা প্রয়োজন আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে করা হবে।পূর্জামণ্ডপগুলোর নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্ততি নেওয়া হয়েছে। পাশাপাশি আনসার ও স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে। প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনে নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো