1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

শিবপুরের দ‌ড়িপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন আসাদুজ্জামান (হাওর টাইমস)

  • প্রকাশের সময় সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ২৫২ বার পড়েছে

শেখ মানিক:

নর‌সিংদীর শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের দ‌ড়িপুরা আদর্শ উচ্চ বিদ‌্যালয়ের ম‌্যানে‌জিং ক‌মি‌টির নতুন সভাপ‌তি নির্বাচিত হলেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান আসাদ ।
সোমবার (২২ নভেম্বর) সকালে বিদ্যালয়ের নিয়মিত ম‌্যানে‌জিং ক‌মি‌টির সভাপতি গঠনকল্পে বিদ্যালয় সভা কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ গিয়াস উদ্দিন ।
এ সময় প্রতিষ্ঠাতা সদস্য আফসার উদ্দিন, দাতা সদস্য ফজলুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন, অভিভাবক সদস্য র‌বিউল্লাহ্ আল মামুন, গোলাপ মিয়া, আব্দুল কা‌দির, দেওয়ান আলী, সংর‌ক্ষিত ম‌হিলা সদস‌্য রো‌জিনা আক্তারসহ সাধারণ শিক্ষক প্রতিনিধি আরিফুল হক মৃধা, বেনুজীর আহমেদ ও সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি সালমা বেগম উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের দাতা সদস্য ফজলুর রহমান সভাপতি হিসেবে আসাদুজ্জামান আসাদ এর নাম প্রস্তাব করেন। পরে সকল অভিভাবক প্রতিনিধি ও শিক্ষক প্রতিনিধিরা সর্বসম্মতি ক্রমে আসাদুজ্জামান আসাদকে সভাপতি হিসেবে সমর্থন করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনির হোসেন বলেন, নির্বাচিত স্কুল কমিটির সদস্যরা পরবর্তী দুই বছর বিদ্যালয় পরিচালনা করবেন।
ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি আসাদুজ্জামান আসাদ বলেন, দড়িপুরা আদর্শ উচ্চ বিদ্যালয় উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই বিদ্যালয়ের শিক্ষার মানন্নোয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে মনোনিবেশ করা আমার মূল লক্ষ্য। আমাকে যারা এই দায়িত্ব দিয়েছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার জন্য সবাই দোয়া করবেন ও সকলের কাছে সার্বিক সহযোগিতা কামনা করি।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো