1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাটে ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)’র অভিযানে প্রায় ১৬ লক্ষ টাকার অবৈধ মালামাল জব্দ কানাইঘাটের মোতাহের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষককে বিদায় সংবর্ধনা মালয়েশিয়ায় উদ্ভাবনী প্রতিযোগিতায় কানাইঘাটের নাফিসের স্বর্ণপদক অর্জন ডা. সুমাইয়া সুলতানা লিজার চিকিৎসা সেবায় ২০ বছর পর মাতৃত্বের সুখবর পেলেন এক নারী। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস

সাদা পোশাকে লঙ্কান দলের নেতৃত্ব সামলাবেন ধনঞ্জয়া

  • প্রকাশের সময় বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ৩৩৭ বার পড়েছে

অনলাইন ডেস্ক :: রঙিন পোশাকের বিষাদ যখন সঙ্গী, সাদা পোশাকের উচ্ছ্বাসের ছোঁয়াও তখনই পেলেন ধানাঞ্জয়া ডি সিলভা। ওয়ানডে দলে জায়গা হারানো ক্রিকেটার এখন টেস্ট দলের অধিনায়ক। দিমুথ কারুনারাত্নের জায়গায় শ্রীলঙ্কার নতুন টেস্ট অধিনায়ক করা হয়েছে ধানাঞ্জায়াকে। শ্রীলঙ্কার প্রধান নির্বাচক উপুল থারাঙ্গা নিশ্চিত করেছেন এই পরিবর্তন। দেশটির ১৮তম টেস্ট অধিনায়ক হতে যাচ্ছেন ধানাঞ্জায়া।

শ্রীলঙ্কার হয়ে ৫১ টেস্ট খেলে ১০ সেঞ্চুরিতে ৩ হাজার ৩৫১ রান করেছেন ধানাঞ্জায়া। এছাড়াও ওয়ানডে খেলেছেন তিনি ৯০টি, টি-টোয়েন্টি ৩৯টি। কোনো সংস্করণেই এখনও নেতৃত্বের অভিজ্ঞতা নেই ৩২ বছর বয়সী অলরাউন্ডারের। এই নিয়ে তিন সংস্করণেই শ্রীলঙ্কার নেতৃত্বের পরিবর্তন এলো সাম্প্রতিক সময়ে। কদিন আগেই ওয়ানডে অধিনায়ক করা হয়েছে কুসাল মেন্ডিসকে, টি-টোয়েন্টির দায়িত্ব পেয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।
টেস্টের পরিবর্তনকেই বলা যায় সবচেয়ে উল্লেখযোগ্য। ২০১৯ সালে শ্রীলঙ্কান ক্রিকেটের বেশ দুযোর্গপূর্ণ সময়ে দায়িত্ব পান কারুনারাত্নে। তার নেতৃত্বের শুরুটা ছিল স্মরণীয়। দক্ষিণ আফ্রিকায় ঐতিহাসিক সিরিজ জয় করে শ্রীলঙ্কা। এশিয়ার একমাত্র দল হিসেবে সেখানে সিরিজ জয়ের কৃতিত্ব দেখা তারা।

এরপর ভালো-মন্দ মিশিয়ে কেটেছে তার নেতৃত্বের অধ্যায়। সব মিলিয়ে ৩০ টেস্টে অধিনায়কত্ব করে তার জয়-হার সমান ১২টি করে। তবে মাঠের ফলাফল ছাপিয়ে তার নেতৃত্বের প্রভাব ছিল আরও। ড্রেসিং রুমকে ধীরস্থির ও স্থিতিশীল করে তুলেছিলেন তিনি।
নেতৃত্বে তার ব্যাটিং ফর্মও বেশির ভাগ সময় ছিল ভালো। ৩৫ বছর বয়সী ওপেনারের ক্যারিয়ার ব্যাটিং গড় ৪০.৯৩। কিন্তু অধিনায়ক হিসেবে ব্যাটিং গড় ৪৯.৮৬। নেতৃত্বের ৩০ টেস্টে তার সেঞ্চুরি ৮টি, বাকি ৫৮ টেস্টে সেঞ্চুরি ৮ট

তার জায়গায় দায়িত্ব পাওয়া ধানাঞ্জায়াও শ্রীলঙ্কার টেস্ট দলের গুরুত্বপূর্ণ অংশ। এই সংস্করণে বেশ ভালো ফর্মেও আছেন তিনি। তার নেতৃত্বের অধ্যায় শুরু হবে আগামী মাসের শুরুতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দিয়ে। নতুন অধিনায়ককে অভিনন্দন জানিয়ে সামাজিকমাধ্যমে বিদায়ী অধিনায়ক কারুনারাত্নে বললেন, উপযুক্ত একজনকই বেছে নেওয়া হয়েছে নেতৃত্বের জন্য।

বিডি-প্রতিদিন

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো