1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

সারাবছরই সিনেমা মুক্তি দিতে হবে-রোজিনা

  • প্রকাশের সময় শুক্রবার, ২০ মে, ২০২২
  • ৩১৪ বার পড়েছে

News নিজস্ব প্রতিনিধিঃ


সরকারি অনুদানপ্রাপ্ত ফিরে দেখা’ একটি সিনেমা পরিচালনার মাধ্যমে প্রথমবার পরিচালনার সাথে যুক্ত হয়েছেন চিত্রনায়িকা রোজিনা।সিনেমাটির কাজ শেষ করে ইতোমধ্যে তথ্য মন্ত্রণালয়ে জমা দেয়া হয়েছে।মন্ত্রণালয় দেখার পর সেন্সরবোর্ডে জমা দেয়া হবে।এরই মধ্যে নতুন আরেকটি সিনেমা পরিচালনা প্রস্তুতি নিচ্ছেন তিনি।রোজিনা বলেন,স্ক্রিপ্ট রেডি করছি।তবে আমি চাই প্রথম সিনেমাটা মুক্তি দিয়ে তারপর পরেরটার কাজ শুরু করতে।

দর্শক আমার নির্মাণ কীভাবে নেয় সেটা আগে দেখতে চাই।এতে একটা ধারণা পাওয়া যাবে।এটুকু বলতে পারি আমি যেহেতু চলচ্চিত্রের মানুষ।অন্য কোনো কাজ জানি না।আশা করি,দর্শক আশাহত হবেন না।এদিকে রোজিনা এবার ঈদে মুক্তিপ্রাপ্ত দুটি সিনেমা দেখেছেন।সিনেমা দুটি হচ্ছে,শান ও গলুই।সিনেমা দুটি দেখে তার মনে হয়েছে,দুটি সিনেমা সময়োপযোগী।তার ভালো লেগেছে।চলচ্চিত্রের মানুষ হিসেবে আনন্দিতও।দর্শকের সিনেমা হলে ভীড় দেখে উৎফুল্লও হয়েছেন।রোজিনা বলেন,এবারের ঈদের সিনেমা দেখতে দর্শকের ভীড় দেখে আমি আশাবাদী হয়ে উঠেছি।এভাবে যদি নিয়মিত সিনেমা মুক্তি পেতে থাকে,তাহলে দর্শক আরও হলমুখী হবে।শুধু ঈদের জন্য সিনেমা নির্মাণ না করে সারাবছর ধরে সিনেমা মুক্তি দিতে হবে।চলচ্চিত্রকে এগিয়ে নিতে প্রতি সপ্তাহে সিনেমা মুক্তি দিতে হবে।ধারাবাহিকতা থাকতে হবে।নিয়মিত সিনেমা মুক্তি দিলে দর্শক আরও উৎসাহ পাবে,বাংলা সিনেমা দেখার।ভালো গল্প,মেকিং ও অভিনয় থাকলে দর্শক অবশ্যই সিনেমা দেখবে।সিনেমায় নিয়মিত হওয়া প্রসঙ্গে রোজিনা বলেন,অনেকে নতুন সিনেমার প্রস্তাব দেন।তবে ভালো গল্প বা কেন্দ্রীয় চরিত্র না হলে আমি কাজ করি না। আমার এতোদিনের ক্যারিয়ার,সুনাম ও অর্জন।গড়পড়তা কাজ করে হারাতে চাই না।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো