1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায় সিলেট-৫ আসনের সাবেক এমপি ফরিদ চৌধুরী স্মরণে কাতারে স্মরণ সভা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট উপজেলা শাখার দাওয়াতি সভা অনুষ্ঠিত প্রসঙ্গ :: সীমান্তে পুশ ইন, আইন ও মানবতার লঙ্ঘন বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় সিসিক প্রশাসককে বিভিন্ন সংগঠনের সংবর্ধনা সিলেট-০৫ আসনের উন্নয়ন তদারকি ও রাজনৈতিক সমন্বয়ের দায়িত্বে শাম্মী আক্তার এমপি কানাইঘাটের কৃতি সন্তান সিটি ব্যাংকের পরিচালক মনোয়ার আলিকে লন্ডনে সংবর্ধনা কানাইঘাটে কবরস্থানের কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে আদালতে প্রেরণ জৈন্তাপুরে স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভি’র এক দশকপূর্তি অনুষ্ঠান পালন

স্কুলছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক:স্ত্রী-সন্তানদের রেখে

  • প্রকাশের সময় শনিবার, ১৪ মে, ২০২২
  • ৩০২ বার পড়েছে

News

দৈনিক তোকদার নিউজ ডট কম,এর নিজস্ব,প্রতিবেদক :-

পাবনার বেড়া উপজেলায় স্ত্রী ও দুই সন্তানকে রেখে নিজ স্কুলের দশম শ্রেণির এক ছাত্রীকে সঙ্গে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে।অভিযুক্ত শিক্ষক হাসমত হোসেন একটি স্কুলের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।এ ঘটনায় গত বুধবার ছাত্রীর বাবা বাদী হয়ে বেড়া মডেল থানায় অভিযোগ করেন।তবে এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষকের বক্তব্য পাওয়া যায়নি।
ছাত্রীর বাবা গণমাধ্যমকে বলেন,হাসমতকে আমি অনেক বিশ্বাস করতাম। তার কাছে আমার মেয়ে প্রাইভেট পড়তো। কিন্তু সে এত বড় প্রতারক,তা জানতাম না।এ ঘটনায় তিনি ও তার স্ত্রী মানসিকভাবে বিপর্যস্ত।স্কুলছাত্রীকে নিয়ে ওই শিক্ষকের পালানোর সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্কুলের প্রধান শিক্ষক মাহফুজার রহমান।তিনি বলেন,প্রায় এক যুগ ধরে হাসমত এই স্কুলে শিক্ষকতা করছেন।আগে কখনো এমন আচরণ তার মধ্যে লক্ষ্য করিনি।তিনি এমন ন্যাক্কারজনক কাজ করেছেন যে,আমরাও সামাজিকভাবে লজ্জার মধ্যে পড়েছি।
গত ৯মে ওই ছাত্রী স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি।তার অভিভাবকরা দু’দিন ধরে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পুলিশের দ্বারস্থ হন।গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)অরবিন্দ সরকার বলেন,অভিযোগ পেয়ে ওই ছাত্রীকে উদ্ধারে কাজ করছে পুলিশ।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো