1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

হোসেনপুরে চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা (হাওর টাইমস)

  • প্রকাশের সময় রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ২২৮ বার পড়েছে

সঞ্জিত চন্দ্র শীল,হোসেনপুর প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের হোসেনপুরে চিরকুট লিখে আরিফুল ইসলাম (৩০) নামে স্থানীয় মর্ডান হাসপাতালের এক এমবিবিএস চিকিৎসকের সিলিং ফ্যানে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গত শনিবার (৫ আগষ্ট) রাত সোয়া ১২টার দিকে উপজেলার ঢেকিয়া এলাকার ভাড়া বাসা থেকে দরজা ভেঙে ডা. আরিফুল ইসলামের মরদেহটি উদ্ধার করা হয়।

এ সময় রুমে একটি ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ চিরকুট লিখা পাওয়া গেছে বলে শশুর বাড়ির লোকজন দাবি করেন।

ডা: আরিফুল ইসলাম কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার রফিকুল ইসলামের ছেলে। তিনি হোসেনপুর ফায়ার সার্ভিস সংলগ্ন বেসরকারি মডার্ন জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের কর্মরত ছিলেন।

আরিফুলের পিতা রফিকুল ইসলাম জানান, তার ছেলে ২০২১ সালের ১১ ডিসেম্বর পাকুন্দিয়া উপজেলার চরকাওনা গ্রামের সিরাজ উদ্দিনের মেয়ে ডা. শাহিন সুলতানা মীরাকে বিয়ে করেন। বিয়ের পর তারা রাঙামাটিতে কিছুদিন চাকরি করেন। পরে সেখান থেকে ফিরে বছরখানেক আগে স্বামী-স্ত্রী মিলে হোসেনপুর পৌরসভার ঢেকিয়া এলাকায় মডার্ন জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার নামে একটি ক্লিনিক চালু করেন। তারা ক্লিনিকের পাশে একটি ভাড়া বাসায় থাকতেন।

তিনি আরও জানান, ক্লিনিক চালু করার সময় থেকেই তাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয় এবং স্বামীর বাড়ির লোকজনকে সহ্য করতে পারতেন না ডা. শাহিন সুলতানা মীরা। স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়াবিবাদ হতো। শনিবার রাত পৌনে ২ টার দিকে থানা থেকে ফোনে জানানো হয় আমার ছেলে আত্মহত্যা করেছে। তিনি বলেন, তার ছেলে আত্মহত্যা করতে পারেনা। তাকে মীরা ও তার ভাইয়েরা পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছে বলে অভিযোগ তার। এ বিষয়ে থানায় মামলা করবেন বলেও জানান তিনি।

হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান টিটু জানান, রাত সোয়া ১২টার দিকে দরজা ভেঙ্গে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়। তার শরীরে আঘাতের বিশেষ কোন চিহ্ন না থাকলেও স্বামী-স্ত্রীর মধ্যে ধাক্কাধাক্কির সময় নখের খামচার দাগ রয়েছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো