1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

হোসেনপুরে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ জুয়াড়ি গ্রেফতার (হাওর টাইমস)

  • প্রকাশের সময় বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ১৭৭ বার পড়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের হোসেনপুরে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামি আবু রায়হান (৪৫) ও ৬ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৫জুলাই) বিকাল ৫.৪৫ ঘটিকায় এএসআই (নিরস্ত্র) মো. মঞ্জুরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ৮ মাসের সশ্রম কারাদণ্ড ও ৭ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামী আবু রায়হান (৪৫), পিতা- মৃত শামসুর রহমান, গ্রাম- হলিমা মৌলভী বাড়ি, থানা- হোসেনপুর, জেলা- কিশোরগঞ্জকে বোর্ডের বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে। কারাদণ্ডপ্রাপ্ত আসামী আবু রায়হান (৪৫) কিশোরগঞ্জের সিআর মোকদ্দমা নং- ৫২(১)২০২০, ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইনে সাজাপ্রাপ্ত ছিলেন ।

হোসেনপুর থানার এসআই (নিরস্ত্র) সুশান্ত চন্দ্র সরকারের নেতৃত্বে একটি আভিযানিক টিম অভিযান পরিচালনা করে ৫ জুলাই পোনে এগারোটায় হোসেনপুর থানাধীন উত্তর কুড়িমারা সাকিনের জনৈক আলমগীর হোসেনের বসতবাড়িতে জুয়া খেলারত অবস্থায় জুয়া খেলার নগদ অর্থ ও সরঞ্জামাদিসহ ১। মো. জসিম উদ্দিন (৬৫), পিতা- মৃত জৈনুদ্দিন, ২। মো. মকবুল হোসেন (৩৮), পিতা- মো. চন্দু মিয়া,৩। মাজহারুল ইসলাম(৩২), পিতা- মৃত আ. হাই,৪। মো. কুদরত আলী (৪০) পিতা- মো. রহমত আলী, ৫। মো. নুরুল হক (৪০), পিতা- মো. অহেদ আলী, সর্ব সাং- উত্তর কুড়িমারা, সর্ব থানা- হোসেনপুর, ৬। মো. হোসেন আলী(৫২), পিতা- মৃত আ. জব্বার, সাং- কাউলীকান্দা, থানা- পাকুন্দিয়া, সর্ব জেলা- কিশোরগঞ্জদের গ্রেপ্তার করে।

ধৃত বিবাদীদেরকে বিধি মোতাবেক অদ্য ৬ জুলাই বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো