1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

হোসেনপুরে বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার (হাওর টাইমস)

  • প্রকাশের সময় বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ১৫৬ বার পড়েছে

নিউজ ডেক্সঃ

কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার কিশোরী ধর্ষণের ঘটনায় মো. আলমগীর নামের ২১ বছরের এক যুবককে গ্রেফতার করেছে হোসেনপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত আলমগীর কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার জিনারী এলাকার মো. বারেক মিয়ার ছেলে।

আলমগীর রাত্রিবেলায় সংগোপনে এক কিশোরীর কক্ষে প্রবেশ করে বিয়ের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে কিশোরীকে একাধিক বার ধর্ষণ করে। এ ঘটনায় কিশোরীর পিতা বাদী হয়ে হোসেনপুর থানায় মামলা (মামলা নং- ০৩, তারিখ- ১২ জুলাই, ২০২৩ খ্রি. ২০০৩ (সংশোধনী-২০২০) সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারা) দায়ের করেন।

মামলা দায়েরের পরপরই পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, পিপিএম (বার)’র নির্দেশে গঠিত হোসেনপুর থানার একটি চৌকস টিম এসআই (নিরস্ত্র) মো. মিল্টন মিয়ার নেতৃত্বে আসামী আলমগীর (২১) কে গ্রেফতারের লক্ষ্যে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।

বুধবার (১২ জুলাই) সকাল ০৮.১৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে আলমগীরকে হোসেনপুর থানার জিনারী এলাকা থেকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত মো. আলমগীর (২১) প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত মর্মে স্বীকার করেন।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো