1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

হোসেনপুরে স্বেচ্ছাসেবকলীগ নেতা- কর্মীদের উপর হামলা (হাওর টাইমস)

  • প্রকাশের সময় শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ১৪৬২ বার পড়েছে

শাফায়েত নাজমুল, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের উপর বর্বরোচিত হামলা চালায় অছাত্ররা।

প্রত্যক্ষদর্শী ও হোসেনপুর উপজেলা ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা-কর্মী জানান, বৃহস্পতিবার(১৪ অক্টোবর) হোসেনপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উপলক্ষে এক সভার আয়োজন করা হয়।

এতে কেন্দ্রীয় নেত্রীবৃন্দদের আগমনের অক্ষোয় ছিলেন নেতা-কর্মীরা। এসময় ছাত্রলীগনামধারী কিছু অছাত্ররা দেশীয় অস্ত্র নিয়ে উপজেলার প্রকৃত নেতা- কর্মীদের উপর হামলা চালায়।

নবগঠিত ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাদেক মিয়া ও সহ- সভাপতি মুখলেসুর রহমান জানান, ছাত্রলীগের বিতর্কিত অছাত্র, বয়সোত্তীর্ণ, মাদকাসক্ত ও বিবাহিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে একদল সন্ত্রাসী উপজেলার প্রকৃত নেতা-কর্মীদের উপর বর্বরোচিত এ হামলা চালায়। এতে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের তিন সক্রিয় কর্মী গুরুতর আহত হন। আহতরা হলেন মো. সজীব, মো. সুজন ও সোহেল রানা দয়াল।

আহতরা কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলেও তারা জানান।
এব্যাপারে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা হলে তিনি জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পাননি তিনি।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো