1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

ইটনায় মোবাইল কোর্টে মাদক ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড (হাওর টাইমস)

  • প্রকাশের সময় মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ১৬১ বার পড়েছে

ইটনা প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের ইটনায় মাদককারবারি সিন্ডিকেটের সদস্য ও একাধিক মাদক মামলার আসামী কাজল মিয়া (২৭) কে মোবাইল কোর্টে ১ বছরের কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত আসামী মৃগা ইউনিয়নের কাটিয়ারকান্দা গ্রামের মৃত ইউনুছ আলীর ছেলে।

সোমবার(৩০ জানুয়ারী) বিকালে এ দণ্ডাদেশ দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ইটনা উপজেলা নির্বাহী অফিসার নাফিসা আক্তার।

মোবাইল কোর্ট সুত্রে জানা যায়, কাজল মিয়া দীর্ঘদিন যাবত মৃগা ইউনিয়নের আশপাশে মাদক সিন্ডিকেটের সদস্য হিসেবে মাদক কেনাবেচা ও সেবন করে আসছিলেন। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে মাদক আইনে তার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইটনা থানার এসআই লুৎফর রহমান, এসআই নাজমুল সাকিব, ইউএনও অফিসের সার্টিফিকেট সহকারী উজ্জল মিয়া প্রমুখ।

অন্যদিকে দুপুরে সদরের বড়বাজারেও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বাজারের কয়েকজন ব্যবসায়ীকে বৈধ ও ট্রেড লাইসেন্স না থাকা, সরকারী বিধি নিষেধ অমান্য করে ব্যবসা করায় অর্থদন্ড করা হয়।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো