1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

কিশোরগঞ্জে ৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ (হাওর টাইমস)

  • প্রকাশের সময় রবিবার, ১৪ মে, ২০২৩
  • ১২৮ বার পড়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের ভৈরবে ৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

রবিবার (১৪ মে) সকাল সাড়ে সাতটায় জেলার বন্দর নগরীর ভৈরবপুর উত্তরপাড়া গাছতলা ব্রীজের উপর অভিযান চালিয়ে ৪ (চার) কেজি গাঁজাসহ মোঃ হৃদয় মিয়া (২২) কে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। সে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের রাধিকা গ্রামের জয়নাল হকের ছেলে।

জানা যায় জেলা গোয়েন্দা শাখা মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে এসআই (নিরস্ত্র) মো: মোবারক হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার- ফোর্সের সহায়তায় উক্ত আসামীকে গ্রেফতার করে। এ সময় আসামীর কাছে থাকা বাজারের ব্যাগের ভেতর পলিথিন দিয়ে মোড়ানো ৪ (চার) কেজি গাঁজা উদ্ধারপূর্বক মোঃ হৃদয় মিয়া (২২) কে গ্রেফতার করে।

এ ঘটনায় ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো