1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

কটিয়াদীতে জুয়ার আসর থেকে ইউপি মেম্বারসহ আটক তিন

  • প্রকাশের সময় মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ৩৩৬ বার পড়েছে

বিশেষ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কটিয়াদীতে জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ তিন জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীচর গ্রামে শফিক মিয়ার পরিত্যক্ত মুরগির ফার্ম থেকে তাদের আটক করা হয়। মঙ্গলবার দুপুরের জুয়া আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, মসূয়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ও বৈরাগীচর গ্রামের আহাম্মদ আলীর ছেলে মো. আশরাফুল আলম, একই গ্রামের মৃত একবর আলীর ছেলে তোতা মিয়া ও রামদী গ্রামের মৃত মুসলিম উদ্দিনের ছেলে মো. কালাম।

জনা যায়, সোমবার দিবাগত রাত তিনটায় উপজেলার বৈরাগীচর গ্রামের শফিক মিয়ার পরিত্যক্ত মুরগির খামারে জুয়ার আসর বসানোর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। অভিযানে ইউপি সদস্যসহ তিনজনকে জুয়া খেলার আলামতসহ আটক করে পুলিশ। অন্য জুয়াড়িরা দৌড়ে পালিয়ে যায়।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এসএম শাহাদাত হোসেন জানান, এ ব্যাপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। জুয়া, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো