1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

কটিয়াদীতে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু

  • প্রকাশের সময় শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ২৪৬ বার পড়েছে

বিশেষ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কটিয়াদীতে পুকুরে ডুবে মো. আবু ত্বহা (৩), হালিমা খাতুন (৮) এবং মৃত্তিকা আক্তার (১০) নামে তিন শিশুর মৃত্যু হয়েছে। মো. আবু ত্বহা উপজেলার মসূয়া ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের মুফতী ইসমাইল হোসেনের ছেলে, হালিমা খাতুন কটিয়াদী পৌরসভার দড়ি চরিয়াকোনা মহল্লার সুমন মিয়ার মেয়ে এবং মৃত্তিকা আক্তার একই মহল্লার বাচ্চু মিয়ার মেয়ে।

জানা যায়, আজ শনিবার (১৪ অক্টোবর) সকালে বাড়ির নিকট পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায় মো. আবু ত্বহা। বেলা ১১ টার দিকে প্রতিবেশী এক মহিলা তাকে পুকুরে ভাসতে দেখে চিৎকার করলে বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপর ঘটনায় দুপুরে হালিমা ও মৃত্তিকা পুকুরে গোসল করতে নামে। এদের একজন পানিতে ডুবে যাচ্ছে দেখে অন্যজন জড়িয়ে ধরলে দুইজনই পানিতে ডুবে যায়। তাদেরকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উভয়কেই মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো