1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

ঘোড়াঘাটে ধানক্ষেত থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ

  • প্রকাশের সময় মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ২১১ বার পড়েছে

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে ধানক্ষেত থেকে মেহেদুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার ৩ নং সিংড়া ইউপির ডাঙ্গা পাড়া এলাকায় মঞ্জু মেম্বারের ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মেহেদুল ইসলাম উপজেলার রানীগঞ্জ (আব্দুল্লাহ পাড়া) এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি উপজেলার রানীগঞ্জ বাজারে রেজাউল কাঠ ফার্নিচারের মালামাল অটো ভ্যানে করে বহন করতেন।
সকাল ৬ টার দিকে স্থানীয় লোকজন হাত-পা বাধা অবস্থায় মরদেহ জমিতে পড়ে থাকতে দেখে জমির মালিক মঞ্জু মেম্বারকে খবর দেয়। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সকালে হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম এবং ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ ঘটনাস্থলটি পরিদর্শন করেন।

দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মারফত খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতাল কলেজ মর্গে পাঠানো হয়েছে । এ ব্যাপারে মৃত ব্যক্তির পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো