1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

বগুড়ার সান্তাহারে সাংবাদিক মুনছুর আলীকে কুপিয়ে হত্যার চেষ্টা

  • প্রকাশের সময় বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ২১৯ বার পড়েছে

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার আদমদীঘি উপজেলার দৈনিক ইনকিলাব পত্রিকার প্রতিনিধি ও সান্তাহার প্রেসক্লাবের সদস্য সিনিয়র সাংবাদিক মনসুর আলীকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। দূর্বৃত্তদের উপুর্যুপরি ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হয়েছেন।

গতকাল বুধবার (১৮ অক্টোবর) রাতে পেশাগত কাজ শেষে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের বাঁশহাটি নামক স্থানে দুর্বৃত্তরা পথরোধ করে এলোপাতাড়িভাবে চাপাতি দিয়ে কুপিয়ে তাঁকে হত্যার চেষ্টা করে। দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে তিনি মারাত্মক জখমপ্রাপ্ত হয়েছেন। বর্তমান তিনি বগুড়ার আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার পক্ষ থেকে সাংবাদিক মনসুর আলীর উপর হামলাকারীদের খুঁজে বের করে অতি দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো