1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

কুলিয়ারচরে বিএনপি’র নেতাকর্মীদের বাড়ি বাড়ি রাতভর পুলিশি অভিযান

  • প্রকাশের সময় শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ২৬৭ বার পড়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিএনপির নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে রাতভর পুলিশ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতারের চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে।

জানা যায়, বৃহস্প্রতিবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে কুলিয়ারচর থানা পুলিশ উপজেলার ছয়সূতী, গোবরিয়া আব্দুল্লাহপুর, ফরিদপুর ও উছমানপুর ইউনিয়নের বিভিন্ন নেতাকর্মীদের বাড়িতে পৃথক পৃথকভাবে এই পুলিশি অভিযান পরিচালনা করেন।

এ সময় কুলিয়ারচর থানা পুলিশ ছয়সূতী ইউনিয়ন বিএনপি’র সভাপতি ছালাউদ্দিন মুর্শেদ বাবুল নিজামি ও উপজেলা মৎস্যজীবি দলের আহ্বায়ক ও উসমানপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আসাদ মিয়া, গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মহশিন রানা, ফরিদপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের বাড়ীতে অভিযান পরিচালনা করে তাঁদেরকে গ্রেফতারের চেষ্টা করে।

পুলিশি অভিযানকালে তাঁরা কেউ বাড়িতে ছিল না। ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের বাড়ীতে পুলিশের এই গ্রেফতার অভিযানের তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি মোঃ শরীফুল আলম, কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নরুল মিল্লত ও সাধারণ সম্পাদক এম এ হান্নান।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো