1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

ভৈরবে শান্তি সমাবেশে হামলার অভিযোগে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

  • প্রকাশের সময় বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ২৬৯ বার পড়েছে

এম.আর রুবেল, ভৈরব প্রতিনিধি :

কিশোরগঞ্জের ভৈরবে আওয়ামী লীগের শান্তি সমাবেশে বিএনপির নেতাকর্মীরা হামলা করেছে এমন অভিযোগে ১৭৯ জন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ভৈরব শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ বাদী হয় মঙ্গলবার রাতে থানায় এ মামলাটি করেন। মামলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক সোহেলুর রহমান, পৌর বিএনপির আহবায়ক হাজী মো.শাহিন, সদস্য সচিব ভিপি মজিবুর রহমান, যুগ্ম সদস্য সচিব মোঃ জিল্লুর রহমান, উপজেলা যুবদল আহবায়ক দেলোয়ার হোসেন সুজন, সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আল-মামুনসহ ৯৯জনের নাম উল্লেখ্যসহ ৭০/৮০ জনকে অভিযুক্ত করে অজ্ঞাত আসামি করা হয়েছে।

এজাহারে বলা হয়, গত ৩১অক্টোবর মঙ্গলবার সকাল সোয়া ৬টার দিকে ভৈরব কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপজেলা পরিষদের সামনে আওয়ামী লীগ শান্তি সমাবেশ করার সময় বিএনপি নেতাকর্মীরা এসে হামলা করলে বাদী আতিক আহমেদ সৌরভ সহ কয়েকজন আহত হন। এ ঘটনার ৭দিন পর ভৈরব থানায় এ মামলা করা হয়।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো