1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

কিশোরগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক (হাওর টাইমস)

  • প্রকাশের সময় মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ২৪০ বার পড়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে।

আজ মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ৬.৪৫ ঘটিকায় ১০ (দশ) কেজি গাঁজাসহ কিশোরগঞ্জ সদর থানার মুকসুদপুর চৌধুরী ফিলিং স্টেশনের বিপরীতে কিশোরগঞ্জ টু ভৈরব মহাসড়কে অভিযান পরিচালনা করে মো. মনা মিয়া (৪৫) কে গাঁজা বিক্রয় করার সময় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার করে।

আটককৃত মো. মনা মিয়া (৪৫) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার তারাশাইল এলাকার মৃত সুলতান আহম্মেদ ও মোসা. রুফিয়া বেগমের ছেলে।

জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি) কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে এসআই (নিরস্ত্র) মো. রমজান আলী গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় উক্ত কারবারিকে গ্রেফতার করে নিজ হেফাজতে থাকা ১০ (দশ) কেজি গাঁজা উদ্ধারপূর্বক সকাল ০৬.৪৫ ঘটিকায় জব্দ করেন । গ্রেফতারকৃত মো. মনা মিয়া (৪৫)কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি কুমিল্লা জেলার বিভিন্ন সীমান্ত অঞ্চল থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য ক্রয় করে এনে কিশোরগঞ্জ জেলাসহ আশেপাশের এলাকাগুলোতে দীর্ঘদিন যাবৎ বিক্রয় করে আসছেন।

স্থানীয় লোকজনের মতে, গ্রেফতারকৃত মো. মনা মিয়া (৪৫) এর এহেন কর্মে এলাকার বিভিন্ন স্কুল-কলেজের কোমলমতি ছাত্রসহ যুবসমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে।

এ ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো