1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান জুলাই উচ্চ বিদ্যালয়

  • প্রকাশের সময় শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৯ বার পড়েছে

অনলাইন ডেস্ক :: জকিগঞ্জে হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের ৩৯তম বৃত্তি প্রদান ও আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতন মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের চেয়ারম্যান মেজর অব. নাজিম উদ্দিন মজুমদারের সভাপতিত্বে ও ট্রাস্টের সহকারী সচিব শুভ্রকান্তি চন্দনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের চেয়ারম্যান ড. হাফিজ আহমদ মজুমদার।
সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সিলেট-০৫ আসনের সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরী। অনুষ্ঠানে হাফিজ মজুমদার ট্রাস্ট কর্তৃক আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার ২১টি বিদ্যালয় অংশগ্রহণ করে। ‘অধিক উৎপাদনই দ্রব্যমূল্যের উর্ধগতি নিয়ন্ত্রণ করতে পারে’ বিষয়ে চুড়ান্ত বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হয় কানাইঘাটের জুলাই আদর্শ উচ্চ বিদ্যালয়, রানার্সআপ হয় জকিগঞ্জের সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতন। উভয় দলের বিতার্কিকদের একটি করে ল্যাপটপ ও ক্রেস্ট প্রদান করা হয়। প্রধান শিক্ষক সাব্বির আহমদের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক খালেদ মহিউদ্দিন আজাদের সঞ্চালনায় বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন প্রফেসর ড. মোঃ ফরহাদ রাব্বী, প্রফেসর রুমেল এমএস রহমান পীর, সিলেটের যুগ্ম ও জেলা দায়রা জজ আসাদ মামুনুল ইসলাম, পুলিশ সুপার (ডিবি) শাহরিয়ার আলম পলাশ, সহযোগি অধ্যাপক মুসাদ্দেক হোসেন খাঁন।
অনুষ্ঠানে হাফছা মজুমদার প্রতিভা নিবাষের শিক্ষার্থীরা পৃথক পৃথক শরীরচর্চা প্রদর্শণ করে।

অনুষ্ঠান শেষে প্রাথমিক স্তরে ৩৩৭ ও মাধ্যমিক স্তরে ৩০৯জন শিক্ষার্থীকে বৃত্তি ও সনদপত্র প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে প্রতিক্রিয়া ব্যক্ত করেন ইমরানা ফেরদৌস বৃষ্টি ও সাঈদা ফয়সল চৌধুরী। অনুষ্ঠানে জকিগঞ্জ-কানাইঘাটের বিভিন্ন প্রতিষ্ঠানের ২০২৩ সালে অবসর গ্রহণকারী শিক্ষক-কর্মচারীদের সম্মাননা প্রদান করা হয়।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো