1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায় সিলেট-৫ আসনের সাবেক এমপি ফরিদ চৌধুরী স্মরণে কাতারে স্মরণ সভা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট উপজেলা শাখার দাওয়াতি সভা অনুষ্ঠিত প্রসঙ্গ :: সীমান্তে পুশ ইন, আইন ও মানবতার লঙ্ঘন বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় সিসিক প্রশাসককে বিভিন্ন সংগঠনের সংবর্ধনা সিলেট-০৫ আসনের উন্নয়ন তদারকি ও রাজনৈতিক সমন্বয়ের দায়িত্বে শাম্মী আক্তার এমপি কানাইঘাটের কৃতি সন্তান সিটি ব্যাংকের পরিচালক মনোয়ার আলিকে লন্ডনে সংবর্ধনা কানাইঘাটে কবরস্থানের কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে আদালতে প্রেরণ জৈন্তাপুরে স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভি’র এক দশকপূর্তি অনুষ্ঠান পালন

রেড-ক্রিসেন্ট এর ২৮৫ তম বোর্ড সভায় ফুলেল শুভেচ্ছায় শিক্ত হলেন মস্তাক আহমদ পলাশ

  • প্রকাশের সময় মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ১২৫ বার পড়েছে

অনলাইন ডেস্ক :: বাংলাদেশ রেড-ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের ২৮৫ তম সভা আজ ০২ জুলাই ২০২৪ মঙ্গলবার সোসাইটির কেন্দ্রীয় সদর দপ্তরে অনুষ্টিত হয়। সোসাইটির মাননীয় চেয়ারম্যান ড. মোঃ উবায়দুল কবির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত সভার শুরুতেই সোসাইটির অন্যতম সদস্য মস্তাক আহমদ পলাশ কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাঁকে ব্যবস্থাপনা পর্ষদের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

পরে সভার আলোচ্যসূচিতে মস্তাক আহমদ পলাশ সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার সহ বিশেষ করে কানাইঘাট উপজেলার বন্যা কবলিত মানুষের কথা তুলে ধরেন। এ সময় সোসাইটির চেয়ারম্যান আশ্বস্ত করেন যে অচিরেই বন্যা কবলিত মানুষদেরকে পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোসাইটির চেয়ারম্যান সিলেটের বন্যা কবলিত এলাকা পরিদর্শনে আসায় এবং বন্যা কবলিত মানুষের পাশে দাড়ানোর জন্য সিলেট বাসীর পক্ষ থেকে চেয়ারম্যান মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন পর্ষদের অন্যতম সদস্য মস্তাক আহমদ পলাশ।

Sent 20m ago

Enter

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো