জকিগঞ্জের শাহগলি বাজারে সুরমা নদীতে কাঠ সংগ্রহের জন্য নেমে যুবক নিখোঁজ।
অনলাইন ডেস্ক :: সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউপির শাহগলি বাজার সংলগ্ন গুচ্ছগ্রামের সুনু মিয়ার ছেলে মো: আনোয়ার মিয়া (৪০) সুরমা নদীতে নেমে গত দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন।
প্রত্যক্ষদর্শী জানান, গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আনুমানিক সকাল দশটায় নিখোঁজ আনোয়ার মিয়া নদীর স্রোতে ভেসে যাওয়া কাঠ সংগ্রহের জন্য সুরমা নদীতে যান। কাঠ সংগ্রহের জন্য মাঝ নদীতে যাওয়ার পর তিনি ডুবে যান এরপর থেকে নিখোঁজ রয়েছেন।
আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে ফায়ার সার্ভিসের ডুবরি দল উদ্ধার অভিযান শুরু করার পর পানিতে তীব্র স্রোত থাকার কারণে উদ্ধার অভিযানে ব্যাঘাত ঘটে।
যদি কোন হৃদয়বান ব্যক্তি আনোয়ার মিয়াকে পেয়ে থাকেন যোগাযোগ করবেন- 01619998180