1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
সিলেটের পাথর কোয়ারি ইজারা প্রদানে উচ্চপর্যায়ের কমিটি গঠন : স্বরাষ্ট্রমন্ত্রী কানাইঘাটের রুহেল ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত কানাইঘাটে ১৫৮ পিস ভারতীয় কম্বল সহ ট্রাক চালক আটক : মামলা দায়ের কানাইঘাটের বড়বন্দ তৃতীয় খন্ড গ্রামে গৃহবধূ হত্যার ঘাতক স্বামীকে খোঁজছে পুলিশ কানাইঘাটে ড. জাকি মোস্তফা টুটুলের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান কানাইঘাটের সাতবাঁক ঈদগাহ প্রাঙ্গনে চিরনিদ্রায় শায়িত ভাষাবিদ ইসমাঈল আলম কানাইঘাটে ডাক্তার মুজাম্মিল আলী ওয়েল ফেয়ার ট্রাস্টের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ ১৯৭১ কানাইঘাটে যুদ্ধ করে সাহস ও বীরত্বের জন্য যারা বিভিন্ন খেতাবে ভূষিত হন শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহনের সুযোগ পেল শাহীন আহমদ টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন বৃহত্তর জৈন্তা’র দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

ব্যাংক কর্মকর্তার কারাদণ্ড টাকা আত্মসাতের মামলায়

  • প্রকাশের সময় সোমবার, ২৩ মে, ২০২২
  • ২৮১ বার পড়েছে
News নোয়াখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :-

গ্রাহকের টাকা একাউন্ট-এ জমা না দিয়ে আত্মসাতের মামলায় ফেনী শাখার সোস্যাশ ইসলামী ব্যাংক লিমিটেডের অফিসারকে(কাশিয়্যার)৩০বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।একই সাথে ২২ লাখ পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।রোববার দুপুর ৩টার দিকে নোয়াখালী জেলা স্পেশাল জজ আদালতের বিচারক এ এন এম মোরশেদ খান এ আদেশ দেন।দণ্ডপ্রাপ্ত হাসান মোহাম্মদ রাসেদ ফেনী জেলার দাগনভূঞা উপজেলার গজারিয়া গ্রামের মাজার এলাকার মালেক ভবনের আবদুল মালেকের ছেলে।তিনি ফেনী শাখার সোস্যাশ ইসলামী ব্যাংক লিমিটেডের সাবেক অফিসার(কাশিয়্যার)। দুর্নীতি দমন কমিশন(দুদক)সূত্র জানায়,হাসান মোহাম্মদ রাসেদ(৩৮)ফেনী শাখার সোস্যাশ ইসলামী ব্যাংক লিমিটেডের কাশিয়্যার হিসেবে কর্মরত থাকাকালীন রেজিয়া সুলতানা নামের এক গ্রাহকের হিসাবে জমা দেয়ার জন্য গৃহিত নয় লাখ ও আট লাখসহ মোট ১৭লাখ টাকা গ্রাহকের হিসাবে জমা দেয়ার নিমিত্তে গ্রহণপূর্বক গ্রাহককে জমা রশিদ প্রদান করলেও গৃহিত টাকা গ্রাহকের হিসাবে জমা না দিয়ে আত্মসাৎ করেন।ওই অভিযোগের আলোকে তৎকালীন শাখা ব্যবস্থাপক ২০১৯সালের ১এপ্রিল ফেনী থানায় মামলা করেন।দুদকের পক্ষে মামলাটি তদন্তপূর্বক অভিযোগ পত্র দাখিল করেন দুদকের নোয়াখালীর তৎকালীন ডি.ডি জাহাঙ্গীর আলম।বিষয়টি নিশ্চিত করে জেলা দুদকের পিপি অ্যাডভোকেট আবুল কাশেম বলেন,দুপুরে মামলার শুনানি শেষে বিচারক এ এন এম মোরশেদ খান অভিযুক্ত আসামিকে পাঁচটি ধারায় মোট ৩০ বছরের কারাদণ্ড ও ২২ লাখ পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড দেন।দণ্ডপ্রাপ্ত হাসান মোহাম্মদ রাসেদ এ সময় আদালতে উপস্থিত ছিলেন।পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো