1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

গ্রামে মানুষের বিদ্যুতের ভোগান্তি আর রংপুর নগরীতে রাতে প্রধান সড়কে এখনো আলোকসজ্জা

  • প্রকাশের সময় সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ২৬০ বার পড়েছে
News
স্টাফ রিপোর্টার:-


বিদ্যুৎ সাশ্রয়ের জন্য লোডশেডিং দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে সারা দেশে।ঠিক সেই সময়ে রংপুর নগরীর প্রধান সড়কে রাতের বেলা আলোকসজ্জা চলছে।

জানা গেছে,প্রায় এক মাস থেকে সারা দেশের ন্যায় রংপুরে লোডশেডিং দিয়ে বিদ্যুৎ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে।রাত ৮টার পরে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হচ্ছে।রংপুর বিভাগে বিদ্যুতের চাহিদা ৯০০মেগাওয়াট।এর বিপরীতে পাওয়া যাচ্ছে কখনো ৭০০মেগাওয়াট,আবার কখনো অর্ধেক।

বিদ্যুৎ সাশ্রয়ে বেশ কিছু বিধিনিষেধ দেওয়া হয়েছে।এর মধ্যে সব ধরনের আলোকসজ্জা নিষিদ্ধের বিষয়টিও রয়েছে।তবে রংপুর সিটি করপোরেশনের প্রধান সড়ক ডিসি মোড় থেকে শাপলা চত্বর পর্যন্ত সড়কের মাঝের লাইট পোস্টে লাল-নীল হরেক রঙের বাতি জ্বালিয়ে আলোকসজ্জা করা হয়েছে।

পথচারী রতন বলেন,এভাবে রাস্তায় আলোকসজ্জা করা হলে সরকারের বিদ্যুৎ সাশ্রয়ের নীতি ভেস্তে যাবে।অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহারের ফলে লোডশেডিং আরও বাড়বে।

নর্দান ইলেক্টিক সাপ্লাই নেসকোর প্রধান প্রকৌশলী সাহাদৎ হোসেন বলেন,সড়কবাতির সুইচ সিটি করপোরেশনের কাছে। তারাই ইচ্ছে করলে এই আলোকসজ্জা বন্ধ করতে পারে।

এ বিষয়ে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো