1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

ভৈরবে বিপুল পরিমাণ গাঁজাসহ ১ যুবক আটক (হাওর টাইমস)

  • প্রকাশের সময় শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৭২ বার পড়েছে

ইমন মাহমুদ লিটন,ভৈরব থেকেঃ

কিশোরগঞ্জের ভৈরব থেকে ৯৯.৫ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারীকে আটক করেছে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা ও ১টি মাইক্রো জব্দ করা হয়।

আটককৃত হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর পুনিয়াউট এলাকার পিছন মিয়ার ছেলে হাসান মিয়া(৩০) বলে জানা যায়।

শনিবার (৪ ফেব্রুয়ারী) দুপুর দেড় ঘটিকায় সহকারী পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ এর নেতৃত্বে র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গাঁজা ও মাইক্রোবাসসহ ১ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

এসময় ধৃত আসামীর দখলে থাকা একটি মাইক্রোবাস তল্লাশী করে ৪৮ টি বান্ডিল নীল রংয়ের পলিথিনের উপর কস্টেপ দ্বারা মোড়ানো ৯৯.৫ (নিরানব্বই দশমিক পাঁচ) কেজি গাঁজা ও নগদ ২,৯০০/- (দুই হাজার নয় শত) টাকা উদ্ধার করে জব্দ করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায় ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে গাঁজা দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করেন।

উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো