1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

ভৈরবে শোবার ঘরে মিললো বিপুল পরিমাণ গাঁজা, আটক-১ (হাওর টাইমস) পকক

  • প্রকাশের সময় মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২০৪ বার পড়েছে

এম.আর রুবেল, ভৈরব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের ভৈরবে শোবার ঘরের খাটের নিচে বিপুল পরিমাণ গাঁজা মজুদ রেখে বিক্রির সময় পুলিশ হাতে নাতে আটক করেছে এক মাদক বিক্রেতাকে। এসময় ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃত মাদক বিক্রেতার নাম মোঃ এনামুল হক (৩০), সে ভৈরব পৌর এলাকার চন্ডিবের দক্ষিণ পাড়ার মোঃ কুদ্দুস ভূঁইয়ার ছেলে। এ বিষয়ে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ।

পুলিশ জানান, সোমবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব থানার এসআই উসমান গণির নেতৃত্ব অন্যান্য পুলিশ অফিসার শহরে চন্ডিবের মোল্লা বাড়ির হান্নান মিয়ার ভাড়াটিয়া এনামুল হক তাঁর শয়ন কক্ষে গাঁজা মজুদ রেখে কৌশলে বিক্রি করতো।

গতকাল গাঁজা বিক্রির সময় পুলিশের উপস্থিত টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়। এসময় ঘর তল্লাশি করে খাটের নিচ থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

উক্ত অভিযানে অংশ নেন ভৈরব থানার এসআই আব্দুর রহমান, এসআই নাজমুল আলম, এসআই মাহবুব উল্লাহ সরকার, পুলিশ সদস্য আজাদ ও নাছির।

এবিষয়ে অভিযান পরিচালনাকারী ভৈরব থানার এসআই উসমান গণি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ১৬ কেজি গাঁজা উদ্ধারসহ মাদক কারবারি এনামুল হককে আটক করে তার বিরুদ্ধে মামলা দায়ের পর আসামীকে আজ মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো