1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

ভৈরবে চাঞ্চল্যকর সোনা মিয়া হত্যা মামলার প্রধান আসামী শামীম র‍্যাবের হাতে গ্রেফতার (হাওর টাইমস)

  • প্রকাশের সময় শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২৭ বার পড়েছে

বিশেষ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের ভৈরব নিউটাউনের চাঞ্চল্যকর সোনায়েত উল্লাহ (সোনা মিয়া) হত্যা মামলার প্রধান আসামী রেজাউল করিম শামীমকে র‍্যান-১৪ গ্রেফতার করেছে।

র‍্যাব সূত্রে জানা যায়, ২৩ ফেব্রুয়ারী রাত ১১.৫০ ঘটিকায় র‍্যাব-১৪ এর সিপিসি-২, ভৈরব ক্যাম্প ও ময়মনসিংহ সদর কোম্পানীর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কিশোরগঞ্জের ভৈরব থানার চাঞ্চল্যকর সোনায়েত উল্লাহ হত্যা মামলার এজাহার নামীয় প্রধান আসামী মোঃ রেজাউল করিম শামীম (৪৫), পিতা-মতিউর রহমান, স্থায়ী সাং- সিংরইল, থানা-নান্দাইল, জেলা- ময়মনসিংহ, বর্তমান ঠিকানাঃ সাং- নিউটাউন (মর্তুজা মিয়ার বাড়ির কেয়ার টেকার), থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জ তার নান্দাইলের নিজ বাড়িতে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ২৩ ফেব্রুয়ারী রাত অনুমান ২৩.৫০ ঘটিকায় নান্দাইল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত আসামী শামীম
কে গ্রেফতার করেন।

উল্লেখ্য যে, কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন, নিউটাউন এলাকার মৃত আঃ করিম মিয়ার ছেলে মোঃ সোনায়ত উল্লাহ ওরফে সোনা মিয়া (৪১) গত ২১ ফেব্রুয়ারী তারিখে গাজীপুর জেলা কারাগার হতে জামিনে ছাড়া পেয়ে আনুমানিক ১৮.০০ ঘটিকায় বাড়িতে আসেন এবং রাত ২৩.০০ ঘটিকায় বাড়ি থেকে বের হয়ে যান। পরবর্তীতে রাত আনুমানিক ০৪.০০ ঘটিকার সময় ভিকটিমের ছেলে আলভী জানতে পারে যে তার বাবা ভৈরব থানাধীন নিউটাউন সাকিনস্থ রেজাউল করিম শামীমের তত্ত্বাবধানে থাকা মর্তুজা মিয়ার বাড়ির (সাবেক অনির্বাণ স্কুল) ৩ নং কক্ষে গুরুত্বর জখম প্রাপ্ত অবস্থায় পড়ে আছে।

পরবর্তীতে তারা ভিকটিম সোনায়েত উল্লাহকে সাঈদ ইউসুফ মেমোরিয়াল হাসপাতাল, ভৈরবে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকে মোঃ রেজাউল করিম শামীম পলাতক ছিলেন। পরবর্তীতে মৃতের ছেলে রেহানুর রহমান আলভী(২২) বাদী হয়ে ভৈরব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যাহা ভৈরব থানার মামলা নং-৪৬, তারিখ-২৩/০২/২০২৩ খ্রিঃ। ধারা-৩০২/৩৪ পেনাল কোড।

গ্রেফতারকৃত আসামীকে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় হস্থান্তর প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো