1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

কিশোরগঞ্জে ৩ দিন ব্যাপী ১৯ তম ছড়া উৎসব ও চন্দ্রাবতী মেলা শুরু (হাওর টাইমস)

  • প্রকাশের সময় বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ২৩২ বার পড়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

“সংকটে সংগ্রামে ছড়া-হোক বাধাহীন মুক্তধারা” স্লোগানে কিশোরগঞ্জে ১৯ তম ছড়া উৎসব ও চন্দ্রাবতী মেলা শুরু হয়েছে।

বৃহস্পতিবার(২ মার্চ) সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে সাহিত্য সংস্কৃতি সংগঠন “জেগে ওঠো নরসুন্দা” কিশোরগঞ্জের সহযোগিতায় এবং কিশোরগঞ্জ ছড়া উৎসব পরিচালনা পর্ষদের আয়োজনে তিন দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হচ্ছে।

শুভযাত্রা ও আনন্দ র‍্যালী শুরুর মাধ্যমে উৎসবের শুভ সূচনা করা হয়।

জাতীয় সংগীতের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক সূচনা করা হয়। পরে বেলুন উড়িয়ে অতিথিরা উদ্বোধন করেন ৩ দিন ব্যাপী ১৯ তম ছড়া উৎসব ও চন্দ্রাবতী মেলা।

উৎসব পরিচালনা পরিষদের আহ্বায়ক আহমেদ উল্লার সভাপতিত্বে পরিচালনা পর্ষদের সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল কাশেম’র সার্বিক তত্বাবধানে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম অধিবেশন শিশুসাহিত্যিক আসলাম সানি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ।

এছাড়াও দেশ-বিদেশ থেকে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কবি ফাতেমা হক(ঢাকা),রাজেন্দ্র গোরাগাই (নেপাল), নিথীশ বরণ সিংহ রায়(ভারত), কবি আবু ওসমান ( নাইজেরিয়া), কবি নির্মল জানা,কবি প্রতিমা সিংহ রায়,ড.সোমনাথ ব্যানার্জি (ভারত) প্রমূখ।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো